সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীকে জানানো হলো দেশের জ্বালানি নিরাপত্তার হালনাগাদ পরিস্থিতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলছে! মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে বাংলাদেশ থেকে পরিচালিত ১৭৬ ফ্লাইট বাতিল সংসদের চীফ হুইপ পদে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসনের নূরুল ইসলাম ১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন তারেক রহমানের শাসনব্যবস্থায় আইনের শাসন হবে সর্বোচ্চ! বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার নির্বাচন কমিশন প্রকাশ করল গণভোটের চূড়ান্ত গেজেট সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা

শেষ মুহূর্তে জো রোগান ট্রাম্পকে সমর্থন দিলেন

bornomalanews
  • Update Time : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ২৫৯ Time View

জনপ্রিয় মার্কিন পডকাস্ট হোস্ট জো রোগান নির্বাচনের প্রাক্কালে আনুষ্ঠানিকভাবে ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করেছিলেন।

স্থানীয় সময় সোমবার (৪ নভেম্বর) রোগান তার সর্বশেষ পডকাস্ট প্রকাশ করেছেন, যেখানে বিলিয়নিয়ার ইলন মাস্কের সঙ্গে আড়াই ঘণ্টার সাক্ষাত্কার রয়েছে। তখনই এক এক্স-বার্তায় ট্রাম্পকে সমর্থনের কথা জানান তিনি।

2জনপ্রিয় মার্কিন পডকাস্ট হোস্ট জো রোগান। ছবি: সংগৃহীত

রোগান এক্স-এ পোস্ট করছেন, ‘আমার মনে হয়, ইলন মাস্ক ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে এ যাবৎকালের সবচেয়ে বিশ্বাসযোগ্য যুক্তিগুলো তুলে ধরেছেন। আমি তার প্রতিটি কথার সঙ্গে একমত। জানিয়ে রাখছি, হ্যাঁ, আমি ট্রাম্পকে সমর্থন করছি। পডকাস্টটি উপভোগ করুন।’

রোগান সম্প্রতি ‘দ্য জো রোগান এক্সপেরিয়েন্স’-এ ট্রাম্পের সাক্ষাত্কার নেন। এর কয়েক সপ্তাহ পরেই ট্রাম্পকে সমর্থনের কথা বললেন তিনি। যদিও তিনি এর আগে ট্রাম্পকে খুব একটা পছন করতেন না।

এদিকে, রোগানের সমর্থন পেয়ে ট্রাম্প বলেছেন, জো রোগান আমাকে সমর্থন করেছে, এটি দুর্দান্ত। ধন্যবাদ, জো। খুব সুন্দর লাগছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102