বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের পারমাণবিক শক্তির নতুন অধ্যায়! ২০২৬ সালের ঈদুল আজহায় সরকারি চাকরিজীবীদের জন্য টানা ১১ দিনের বিশাল ছুটি যশোরে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কড়া হুঁশিয়ারি: শান্তি বিঘ্নিত করতে দেওয়া হবে না সংসদ সচিবালয়ে কেনাকাটায় অনিয়মের অভিযোগে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন দেশের বিভিন্ন অঞ্চলে গরম আরও বাড়বে! ফুয়েল পাস বিডি অ্যাপের পাইলটিং কার্যক্রমে সম্প্রসারণ, আরও জেলা ও পেট্রোল পাম্প যুক্ত ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার খালেদা জিয়াকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদান, পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেলেন তারেক রহমান কৃষক ভালো থাকলে দেশের মানুষের ভাগ্য ভালো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

কারখানার শ্রমিক শাহরুখের অভিনয় শিক্ষক ছিলেন!

bornomalanews
  • Update Time : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৪৭ Time View

এক সময় বাড়ি বাড়ি গিয়ে সংবাদপত্র দিয়ে আসতেন। তারপর শুরু করলেন কারখানায় শ্রমিকের কাজ। সেখান থেকে অভিনয় এবং অভিনয়ের শিক্ষক হয়ে ওঠা। রূপকথার গল্পের মত অভিনয়ের শিক্ষক ব্যারি জনের জীব। তার অজস্র নামিদামি ছাত্র ছাত্রীদের অনেকেই আজকে বলিউডের প্রথম সারির তারকা।

শাহরুখ খান থেকে মনোজ বাজপেয়ী, কঙ্গনা রানাওয়াত থেকে শুরু করে বরুণ ধাওয়ান। বলিউডের প্রথম সারির এই তারকাদের মতো একাধিক জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীকে হাতে ধরে অভিনয় শিখিয়েছেন তিনি। জন জন্মগতভাবে ব্রিটিশ হলেও তার সারা জীবন কেটেছে ভারতে।

ব্যারির সম্বন্ধে শাহরুখ এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘আমি ব্যারির কাছে আজীবন ঋণী। উনি একজন অসাধারণ মানুষ, দুরন্ত শিক্ষক। দিল্লিতে থাকাকালীন ওর নাট্যদলে যখন কাজ করছি, অভিনয়ের অনেক কিছু শিখিয়েছিলেন। আমাকে ভীষণ সাহায্য করেছিলেন। পেশাদারিত্বের বাইরেও বহু কিছু শিখেছি ওর থেকে। আমার হৃদয়ের খুব কাছাকাছি আজীবন থাকবেন উনি।’১৯৪৪ সালে ইংল্যান্ডের ওয়ারউইকশয়ার অঞ্চলে জন্ম ব্যারির। তার বাবা পেশায় ইঞ্জিনিয়ার হলেও দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইংল্যান্ডের নৌবাহিনীতে যোগ দেন। ছোট্ট ব্যারির ছিল অভিনয়ের ঝোঁক। ১২ বছর বয়সে বাড়ি বাড়ি পত্রিকা বিলি করার পাশাপাশি সন্ধ্যাবেলায় চলত অভিনয় শিক্ষার পাঠ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102