রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীকে জানানো হলো দেশের জ্বালানি নিরাপত্তার হালনাগাদ পরিস্থিতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলছে! মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে বাংলাদেশ থেকে পরিচালিত ১৭৬ ফ্লাইট বাতিল সংসদের চীফ হুইপ পদে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসনের নূরুল ইসলাম ১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন তারেক রহমানের শাসনব্যবস্থায় আইনের শাসন হবে সর্বোচ্চ! বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার নির্বাচন কমিশন প্রকাশ করল গণভোটের চূড়ান্ত গেজেট সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা

প্রথমবার স্পেন দলে কাসাদো বার্সেলোনায় আলো ছড়িয়ে

bornomalanews
  • Update Time : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ২৮৫ Time View

ক্লাবের হয়ে দারুণ পারফরম্যান্সের পুরস্কার পেলেন মার্ক কাসাদো। প্রথমবারের মতো স্পেন জাতীয় দলের দুয়ার খুলল বার্সেলোনার ২১ বছর বয়সী এই ডিফেন্সিভ মিডফিল্ডারের জন্য।

কাসাদোসহ তিন নতুন মুখকে নিয়ে নেশন্স লিগে আসছে দুই ম্যাচের জন্য শুক্রবার দল ঘোষণা করেন স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে। ২৬ সদস্যের স্কোয়াডে নতুন অন্য দুজন হলেন, পোর্তোর ২০ বছর বয়সী ফরোয়ার্ড সামু ওমোরোদিওন ও আথলেতিক বিলবাওয়ের ২৪ বছর বয়সী ডিফেন্ডার আইতর পারেদেস।

আগামী ১৫ নভেম্বর ডেনমার্ক ও ১৮ নভেম্বর সুইজারল্যান্ডের মুখোমুখি হবে ২০২৪ ইউরো জয়ীরা।

গত মৌসুমে বার্সেলোনা রিজার্ভ (বি) দলের হয়ে স্পেনের তৃতীয় বিভাগে খেলেন কাসাদো। মূল দলেও অভিষেক হয় সেবারই। চলতি মৌসুমে অনেক খেলোয়াড়ের চোটে নিয়মিত সুযোগ পেয়ে হান্সি ফ্লিকের দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছেন তিনি।

দলের মাঝমাঠে সুর বেঁধে দিতে বড় ভূমিকা রাখছেন তিনি। এখন পর্যন্ত মৌসুমে লা লিগায় ১০ ম্যাচে তার অ্যাসিস্ট তিনটি, চ্যাম্পিয়ন্স লিগে চার ম্যাচে গোলে সহায়তা করেছেন দুটি।

বার্সেলোনা থেকে কাসাদোর সঙ্গে স্পেন দলে ডাক পেয়েছেন পেদ্রি, দানি ওলমো ও লামিনে ইয়ামাল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102