মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীকে জানানো হলো দেশের জ্বালানি নিরাপত্তার হালনাগাদ পরিস্থিতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলছে! মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে বাংলাদেশ থেকে পরিচালিত ১৭৬ ফ্লাইট বাতিল সংসদের চীফ হুইপ পদে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসনের নূরুল ইসলাম ১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন তারেক রহমানের শাসনব্যবস্থায় আইনের শাসন হবে সর্বোচ্চ! বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার নির্বাচন কমিশন প্রকাশ করল গণভোটের চূড়ান্ত গেজেট সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা

ইউনাইটেডের দারুণ জয় ফের্নান্দেস-গার্নাচোর নৈপুণ্যে

bornomalanews
  • Update Time : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ২৭৪ Time View

ভারপ্রাপ্ত কোচ রুড ফন নিস্টলরয়ের কোচিংয়ে চার ম্যাচের সবগুলোতে অপরাজিত রইল ম্যানচেস্টার ইউনাইটেড।

ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে আড়াইশতম ম্যাচ খেলার উপলক্ষ আলো ঝলমলে পারফরম্যান্সে রাঙালেন ব্রুনো ফের্নান্দেস। গোল করলেন ও করালেন তিনি। চমৎকার একটি গোল করলেন আলেহান্দ্রো গার্নাচোও। ঘরের মাঠে লেস্টার সিটিকে উড়িয়ে দিল প্রিমিয়ার লিগের সফলতম দলটি।

ওল্ড ট্র্যাফোর্ডে রোববার প্রায় ৭৪ হাজার দর্শকের সামনে লিগ ম্যাচটি ৩-০ গোলে জিতেছে ইউনাইটেড।

প্রথমার্ধে ফের্নান্দেস দলকে এগিয়ে নেওয়ার পর আত্মঘাতী গোল করেন লেস্টারের ভিক্তর ক্রিস্তিয়ানসেন। বিরতির পর জালের দেখা পান আর্জেন্টাইন ফরোয়ার্ড গার্নাচো।

এরিক টেন হাগকে বরখাস্ত করার পর ভারপ্রাপ্ত কোচ রুড ফন নিস্টলরয়ের কোচিংয়ে চার ম্যাচের সবগুলোতে অপরাজিত (৩ জয় ও এক ড্র) রইল ইউনাইটেড। ক্লাবের সাবেক এই স্ট্রাইকারের দায়িত্বে শেষ ম্যাচ ছিল এটিই। সোমবার ওল্ড ট্র্যাফোর্ডে পা রাখবেন নতুন কোচ হুবেন আমুরি।

সপ্তদশ মিনিটে লক্ষ্যে নিজেদের প্রথম শটেই এগিয়ে যায় ইউনাইটেড। বুদ্ধিদীপ্ত ব্যাকহিল ফ্লিকে পাস দেন আমাদ দিয়ালো। বল ধরে একটু সামনে এগিয়ে বক্সের বাইরে থেকে ডান পায়ের শটে দূরের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেন অধিনায়ক ফের্নান্দেস।

ফন নিস্টলরয়ের কোচিংয়ে চার ম্যাচে পর্তুগিজ মিডফিল্ডারের চতুর্থ গোল এটি।

লেস্টারের কয়েকটি প্রচেষ্টা গোলরক্ষক আন্দ্রে ওনানা ব্যর্থ করে দেওয়ার পর ৩৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ হয় ইউনাইটেডের। বাঁ দিক থেকে সতীর্থের ক্রসে বক্সে হেডের চেষ্টায় বল ফের্নান্দেসের ঊরুতে পড়ে লেস্টার ডিফেন্ডার ক্রিস্তিয়ানসেনের গায়ে লেগে জালে জড়ায়।

প্রথমার্ধের শেষ কিকে ব্যবধান বাড়তে পারত আরও। বক্সে ঢুকে দিয়ালোর নেওয়া শট পা দিয়ে ঠেকিয়ে দেন লেস্টার গোলরক্ষক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102