সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীকে জানানো হলো দেশের জ্বালানি নিরাপত্তার হালনাগাদ পরিস্থিতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলছে! মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে বাংলাদেশ থেকে পরিচালিত ১৭৬ ফ্লাইট বাতিল সংসদের চীফ হুইপ পদে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসনের নূরুল ইসলাম ১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন তারেক রহমানের শাসনব্যবস্থায় আইনের শাসন হবে সর্বোচ্চ! বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার নির্বাচন কমিশন প্রকাশ করল গণভোটের চূড়ান্ত গেজেট সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা

এখনই সময় ইসরাইলকে জাতিসংঘ থেকে বহিষ্কারের

bornomalanews
  • Update Time : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ২৫৮ Time View

জাতিসংঘের সদস্যপদ থেকে ইসরাইলকে বহিষ্কারের সময় এখনই বলে মন্তব্য করেছেন ইরানের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি।

রোববার তেহরানে অনুষ্ঠিত ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি) ও আরব লীগের পররাষ্ট্রমন্ত্রীদের যৌথ বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

সৌদি আরবকে এই বৈঠক আয়োজনের জন্য ধন্যবাদ জানিয়ে গারিবাবাদি বলেন, গাজা ও লেবাননের বর্তমান পরিস্থিতি মানবতার জন্য লজ্জার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

তিনি উল্লেখ করেন যে, ফিলিস্তিনের জনগণ সাত দশকের বেশি সময় ধরে অবিচার ও আগ্রাসনের শিকার হয়ে তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত।

গারিবাবাদি আরও বলেন, ইসরাইলের শত্রুতামূলক কার্যক্রম জাতিসংঘের নীতি ও বৈধতার বিরুদ্ধে। জাতিসংঘের সনদ ছিঁড়ে ফেলা, মহাসচিবকে অবাঞ্ছিত ঘোষণা করা, জাতিসংঘের কর্মীদের হত্যা এবং আন্তর্জাতিক আদালতের রায়কে উপেক্ষা করার মতো পদক্ষেপের কারণে জাতিসংঘের সনদ, বিশেষ করে ২নং ধারা লঙ্ঘিত হয়েছে। তাই ইসরাইলকে জাতিসংঘ থেকে বহিষ্কার করার সময় এসেছে।

ইরানের এই কর্মকর্তা আরও বলেন, ইসরাইলের বিরুদ্ধে সম্পূর্ণ অস্ত্র, অর্থনীতি ও বাণিজ্যিক নিষেধাজ্ঞা প্রয়োগ করা উচিত এবং ফিলিস্তিনে দখলদারিত্বকে সমর্থনকারী সব প্রতিষ্ঠানের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা উচিত। সূত্র: মেহের নিউজ এজেন্সি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102