মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীকে জানানো হলো দেশের জ্বালানি নিরাপত্তার হালনাগাদ পরিস্থিতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলছে! মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে বাংলাদেশ থেকে পরিচালিত ১৭৬ ফ্লাইট বাতিল সংসদের চীফ হুইপ পদে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসনের নূরুল ইসলাম ১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন তারেক রহমানের শাসনব্যবস্থায় আইনের শাসন হবে সর্বোচ্চ! বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার নির্বাচন কমিশন প্রকাশ করল গণভোটের চূড়ান্ত গেজেট সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা

তারা ক্রিমিনাল,ব্যবসায়ী নয় : বাণিজ্য উপদেষ্টা

bornomalanews
  • Update Time : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ২৫৯ Time View

বিগত সরকারের আমলে ব্যবসায়ীদের ভূমিকার কঠোর সমালোচনা করেছেন নতুন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন।

তিনি বলেছেন, “দ্য ওয়ে থিংস আর ক্রিমিনালাইজড, আমাদের এখানে একটা ক্রিমিনাল ইউনিভার্সিটি যদি করা হয়, ভিসি লেভেলের ফ্যাকাল্টি পাওয়ার জন্য কম্পিটিশন হবে খুবই মারাত্মক লেভেলের।”

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্বের প্রথম দিন সোমবার ব্যবসায়ী ও অর্থনীতিবিদদের সঙ্গে এক আলোচনায় কথা বলছিলেন আকিজ-বশির গ্রুপের এমডি বশির উদ্দিন।

কখনো কখনো ব্যবসায়ী পরিচয় দিতেও ‘লজ্জা হয়’ মন্তব্য করে তিনি বলেন, “ভেরি ভেরি স্যাড। এটা সারকাস্টিক, বাট ট্রুলি স্যাড।”

সোমবার সকালে নিজ দপ্তরে এক ঘণ্টা অফিস করে বশির উদ্দিন পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বণিক বার্তা আয়োজিত তৃতীয় বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন ‘বৈষম্য, আর্থিক অপরাধ ও বাংলাদেশের অর্থনীতির নিরাময়’ শীর্ষক সম্মেলনে উপস্থিত হন।

অতিথির বক্তৃতায় সেখানে তিনি বলেন, “আই থিংক আমরা রাজনীতির ব্যবসায়ীকরণ যেভাবে করেছি, সেভাবে নিজেকে ব্যবসায়ী পরিচয় দিতেও কখনো কখনো লজ্জা লাগে।”

যে ব্যবসায়ীরা রাজনীতিতে জড়ানোর পর জনগণের প্রত্যাশা অনুযায়ী ‘আত্মমর্যাদা’ ধরে রাখতে পরেননিম তাদের ‘ক্রিমিনাল’ আখ্যা দেন আকিজ গ্রুপের প্রতিষ্ঠাতা সেখ আকিজ উদ্দিনের ছেলে বশির।

তিনি বলেন, “আমাদের কাছে মনে হয়েছে যে, ব্যবস্থাপনার ক্ষেত্রে ব্যবসায়ীদের দক্ষতা তুলনামূলক বেশি। আমরা দেখেছি যে রাজনীতি কীভাবে রাজনীতিবিদদের হাত থেকে ব্যবসায়ীদের হাতে চলে গেছে, দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি, যারা আসলে এক পাল ক্রিমিনাল।”

সরকারি কাজের যে কোনো অভিজ্ঞতা নেই, সে কথা স্বীকার করে নিয়েই বেসরকারি খাতের বাস্তবায়ন দক্ষতা এখানে কাজে লাগানোর কথা বলেন বশির উদ্দিন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102