সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীকে জানানো হলো দেশের জ্বালানি নিরাপত্তার হালনাগাদ পরিস্থিতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলছে! মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে বাংলাদেশ থেকে পরিচালিত ১৭৬ ফ্লাইট বাতিল সংসদের চীফ হুইপ পদে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসনের নূরুল ইসলাম ১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন তারেক রহমানের শাসনব্যবস্থায় আইনের শাসন হবে সর্বোচ্চ! বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার নির্বাচন কমিশন প্রকাশ করল গণভোটের চূড়ান্ত গেজেট সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা

ট্রাম্প জাতিসংঘের মার্কিন রাষ্ট্রদূত হিসেবে এলিসকে বেছে নিলেন

bornomalanews
  • Update Time : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ২৬৪ Time View

জাতিসংঘের মার্কিন রাষ্ট্রদূত হিসেবে এলিস স্টেফানিককে মনোনয়ন দিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল রোববার যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমগুলো এ খবর প্রকাশ করেছে।

এলিস স্টেফানি নিউইয়র্কের রিপাবলিকান পার্টির নারী কংগ্রেস সদস্য এলিস।

নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক বিবৃতিতে ট্রাম্প বলেন, ‘আমার পরবর্তী প্রশাসনে জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে কংগ্রেস সদস্য এলিস স্টেফানিককে মনোনয়ন দিতে পেরে আমি সম্মানিত বোধ করছি। এ সময় তিনি এলিসের প্রশংসা করে বলেন, তিনি অবিশ্বাস্যভাবে শক্তিশালী, কঠোর ও স্মার্ট আমেরিকান ও সম্মুখসারির যোদ্ধা।’

এ ছাড়া নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার পরবর্তী প্রশাসনে যুক্তরাষ্ট্রের সীমান্ত সামলানোর ভার দিচ্ছেন টম হোমানকে। তিনি কট্টর অভিবাসীবিরোধী কর্মকর্তা হিসেবে পরিচিত।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে রোববার ট্রাম্প লেখেন, ‘আমি ঘোষণা করতে পেরে আনন্দিত যে আইসিইর সাবেক পরিচালক ও সীমান্ত নিয়ন্ত্রণের অদম্য ব্যক্তি টম হোমান আমাদের জাতীয় সীমান্তের দায়িত্ব নিতে ট্রাম্প প্রশাসনে যোগ দিচ্ছেন।’ তিনি আরও বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে টম হোমানকে চিনি। আমাদের সীমান্তে পুলিশিং কার্যক্রম পরিচালনা এবং নিয়ন্ত্রণে তার চেয়ে ভাল আর কেউ নেই’।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102