মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীকে জানানো হলো দেশের জ্বালানি নিরাপত্তার হালনাগাদ পরিস্থিতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলছে! মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে বাংলাদেশ থেকে পরিচালিত ১৭৬ ফ্লাইট বাতিল সংসদের চীফ হুইপ পদে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসনের নূরুল ইসলাম ১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন তারেক রহমানের শাসনব্যবস্থায় আইনের শাসন হবে সর্বোচ্চ! বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার নির্বাচন কমিশন প্রকাশ করল গণভোটের চূড়ান্ত গেজেট সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা

যেসব বাংলাদেশি ক্রিকেটার আইপিএল নিলামের শর্টলিস্টে আছেন

bornomalanews
  • Update Time : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ২৬৮ Time View

আগামী নভেম্বরের ২৪ ও ২৫ তারিখে সৌদি আরবের জেদ্দা শহরে বসছে আইপিএল ২০২৫ এর মেগা নিলাম। এবারের নিলামে উঠছে ৫৭৪ জন ক্রিকেটারের নাম। যাদের মধ্যে ৩৬৬ জন ভারতীয় এবং বাকি ২০৮ জন বিদেশি ক্রিকেটার।

একাধিক পরিবর্তন আর লম্বা রিটেনশন পর্ব শেষে বেশ নতুন করেই আসছে এবারের নিলামের পর্ব। আগেই জানা গিয়েছিল এবারের মেগা নিলামে নাম দিয়েছেন ১৩ বাংলাদেশি ক্রিকেটার। তবে আইপিএল কর্তৃপক্ষ শুক্রবার সন্ধ্যায় প্রকাশ করেছে শর্টলিস্টে থাকা ক্রিকেটারদের নাম। যেখানে বিদেশি ক্রিকেটারদের মধ্যে ১২ জন বাংলাদেশি রয়েছেন।

তালিকায় আছেন আইপিএলে বাংলাদেশের দুই পুরনো মুখ সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। আছেন রিশাদ হোসেন, নাহিদ রানার মতো তরুণ ক্রিকেটারও।

 

বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ভিত্তিমূল্য মুস্তাফিজুর রহমানের (২ কোটি রুপি)। ১ কোটি রুপি ভিত্তিমূল্য থাকছে মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসান ও তাসকিন আহমেদের। আর বাকিদের ভিত্তিমুল্য ৭৫ লাখ রুপি।

এবারের আইপিএলে প্রথমবার দেখা যেতে পারে ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসনকে। কারণ ক্যারিয়ারের শেষবেলায় নিলামে নাম লিখিয়েছেন এই ৪২ বছর বয়সী কিংবদন্তি পেসার। সবমিলিয়ে এবার ১০টি ফ্র্যাঞ্চাইজি মোট ২০৪টি স্লট পূরণ করবে, যাদের মধ্যে দল পাবেন ৭০ জন বিদেশি ক্রিকেটার।

আইপিএল নিলামের শর্টলিস্টে থাকা বাংলাদেশি ক্রিকেটারদের তালিকা-মুস্তাফিজুর রহমান, সাকিব আল হাসান, রিশাদ হোসেন, লিটন দাস, তাওহীদ হৃদয়, তাসকিন আহমেদ, মেহেদি হাসান মিরাজ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, শেখ মেহেদি হাসান, হাসান মাহমুদ এবং নাহিদ রানা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102