সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীকে জানানো হলো দেশের জ্বালানি নিরাপত্তার হালনাগাদ পরিস্থিতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলছে! মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে বাংলাদেশ থেকে পরিচালিত ১৭৬ ফ্লাইট বাতিল সংসদের চীফ হুইপ পদে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসনের নূরুল ইসলাম ১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন তারেক রহমানের শাসনব্যবস্থায় আইনের শাসন হবে সর্বোচ্চ! বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার নির্বাচন কমিশন প্রকাশ করল গণভোটের চূড়ান্ত গেজেট সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা

শিয়া-সুন্নি দাঙ্গা অব্যাহত পাকিস্তানে, নিহত বেড়ে ১২৪

bornomalanews
  • Update Time : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ২৬৯ Time View

পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় কুররাম জেলায় জাতিগত দাঙ্গা কোনোভাবেই থামছে না। নতুন করে শুরু হওয়া সংঘাতে আরও ১৩ জন নিহত হয়েছে। এনিয়ে নিহতের সংখ্যা বেড়ে ১২৪ জনে দাঁড়ালো। দেশটির স্থানীয় একজন সরকারি কর্মকর্তা বার্তাসংস্থা এএফপিকে এই তথ্য জানিয়েছে।  জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, শিয়া ও সুন্নি গোষ্ঠীর মধ্যে সংঘাত টানা ৯ দিন ধরে চলছে। এতে এখন পর্যন্ত আহতও হয়েছে ১২২ জন। সংঘাত বন্ধ করে শান্তি ফিরিয়ে আনতে আলোচনা শুরু হয়েছে। নতুন করে সংঘাতবিরতির চেষ্টা চালিয়ে যাচ্ছেন স্থানীয় নেতারা।

পুলিশ ও মেডিকেল সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, কুররামের বিভিন্ন এলাকায় বিচ্ছিন্নভাবে সংঘাত চলছে। সর্বশেষ সংঘাতে নিহত হয়েছে ১৩ জন এবং আহত ১৭ জন।

দেশটির জেলা প্রশাসন জানিয়েছে, সাম্প্রদায়িক দাঙ্গার কারণে পেশাওয়ার-পারাচিনার হাইওয়ে টানা আট দিন ধরে বন্ধ আছে। এতে দৈনন্দিন জীবন ও বাণিজ্য কার্যক্রম ব্যাহত হচ্ছে।

রাস্তা বন্ধের কারণে আফগানিস্তানের সঙ্গে খারলাচি সীমান্তে বাণিজ্য কার্যক্রম বন্ধ আছে বলে নিশ্চিত করেছেন কুররামের ডেপুটি কমিশনার জাভেদউল্লাহ মেহসুদ। এতে ওই অঞ্চলটিতে অর্থনৈতিক প্রভাব পড়বে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

এ ছাড়া এমন পরিস্থিতিতে ওই অঞ্চলে ইন্টারনেট ও মোবাইল পরিষেবাও বন্ধ করে দেওয়া হয়েছে। এতে বিপাকে পড়েছেন অঞ্চলটির বাসিন্দা।

বিবিসি বলছে, আফগান সীমান্তের কাছে উপজাতীয় জেলা কুররামে সহিংসতার সূচনা হয়েছিল গত ২১ নভেম্বর। সেইদিন শিয়া মুসলিমদের একটি গাড়িবহরে একজন বন্দুকধারীর হামলার পর সহিংসতা শুরু হয়। এতে অন্তত ৪০ জন নিহত হওয়ার শুরু হয় প্রতিশোধমূলক পাল্টা হামলা। এরপ থেকে সংঘাত অব্যাহত রয়েছে।

পাকিস্তান সুন্নি অধ্যুষিত হলেও খাইবার পাখতুনখোয়া প্রদেশের কুররাম জেলায় বিশাল সংখ্যক শিয়া মুসলিমদের বসবাস। সেখানকার শিয়া ও সুন্নি মুসলিমদের মধ্যে কয়েক দশক ধরে ভূমি নিয়ে বিরোধের জেরে এ ধরনের সাম্প্রদায়িক সহিংসতা হয়ে আসছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102