রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
সংসদ সচিবালয়ে কেনাকাটায় অনিয়মের অভিযোগে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন দেশের বিভিন্ন অঞ্চলে গরম আরও বাড়বে! ফুয়েল পাস বিডি অ্যাপের পাইলটিং কার্যক্রমে সম্প্রসারণ, আরও জেলা ও পেট্রোল পাম্প যুক্ত ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার খালেদা জিয়াকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদান, পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেলেন তারেক রহমান কৃষক ভালো থাকলে দেশের মানুষের ভাগ্য ভালো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান নববর্ষ ১৪৩৩ বরণে প্রস্তুত ছায়ানট, রমনার বটমূলে আয়োজন শুরু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের চার সিটি করপোরেশন এলাকায় বিশেষ হাম-রুবেলা টিকাদান শুরু মোবাইল অ্যাপভিত্তিক ফুয়েল পাস চালু, নিবন্ধন করবেন যেভাবে

বাংলাদেশ নেই কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে

bornomalanews
  • Update Time : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ৪৮৪৪ Time View

কলকাতা চলচ্চিত্র উৎসবের ৩০তম আসর বসবে আর কয়েকদিন পরেই। প্রতি বছর ওপার বাংলার এই জনপ্রিয় চলচ্চিত্র উৎসবের জন্য মুখিয়ে থাকেন সিনেপ্রেমীরা। এবারও তার ব্যতিক্রম হবেনা তা বলাই বাহুল্য। অন্যবছর গুলোতে নিয়ম করে এ ফিল্ম ফেস্টিভ্যালের নানান বিভাগে বাংলাদেশের সিনেমার জনপ্রিয়তা নজরে পড়েছে। বাংলাদেশের পরিচালক, অভিনেতা-অভিনেত্রীদের আনাগোনাও দেখা গেছে নন্দন চত্বরে।

উন্মাদনা ছিল জয়া আহসান, চঞ্চল চৌধুরী, মোশাররফ করিমদের মতো শিল্পীদের নিয়ে। কিন্তু এবার যে চিত্রটা অন্যরকম হতে চলেছে তা বেশ স্পষ্ট।

অন্যান্যবার অতিথি দেশ হিসেবে বাংলাদেশ থাকলেও এবার আর থাকছে না। অতিথি দেশ হিসেবে থাকছে ফ্রান্স। এবারের আসরে বাংলাদেশের সিনেমার জায়গা পাওয়া নিয়ে কথা বলতে চাননি কেউ।

আগামী  ৪ ডিসেম্বর শুরু হচ্ছে ফিল্ম ফেস্টিভ্যাল। ইতোমধ্যেই সেজে উঠেছে নন্দন চত্বর। সেজে উঠেছে শহরের নানা কোণাও।

এবার এই সিনে উৎসবের একটাই মন্ত্র ‘বাংলার মাটিতে বিশ্বের ছবি’। অন্যবারের তুলনায় আরও জাঁকজমক দেখবে তিলোত্তমা। ছবির প্রদর্শনেও তাই অভিনবত্ব রাখা হচ্ছে। এবারের উৎসবের থিম সং-এর ভাবনা মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং গানের কথা লিখেছেন ও গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। গত বছর থিম সং শোনা গিয়েছিল অরিজিৎ সিংয়ের কণ্ঠে।

জাঁকজমক আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠান হবে ধনধান্য প্রেক্ষাগৃহে। উদ্বোধনী ছবি হিসেবে দেখানো হবে কিংবদন্তি পরিচালক তপন সিনহার ‘গল্প হলেও সত্যি’।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102