সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীকে জানানো হলো দেশের জ্বালানি নিরাপত্তার হালনাগাদ পরিস্থিতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলছে! মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে বাংলাদেশ থেকে পরিচালিত ১৭৬ ফ্লাইট বাতিল সংসদের চীফ হুইপ পদে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসনের নূরুল ইসলাম ১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন তারেক রহমানের শাসনব্যবস্থায় আইনের শাসন হবে সর্বোচ্চ! বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার নির্বাচন কমিশন প্রকাশ করল গণভোটের চূড়ান্ত গেজেট সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা

গ্রহণযোগ্য হবে আওয়ামী লীগ ছাড়াও আগামী জাতীয় নির্বাচন: বদিউল আলম

bornomalanews
  • Update Time : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৬০ Time View

আওয়ামী লীগ ছাড়াও আগামী জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার।শনিবার (১৪ সেপ্টেম্বর) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থায় (বিএফডিসি) ডিবেট ফর ডেমোক্রেসি’র আয়োজনে ‘গণতন্ত্র সুরক্ষায় রাষ্ট্র মেরামত এবং জাতীয় নির্বাচন’ শীর্ষক ছায়া সংসদ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বলেন, আওয়ামী লীগের সবাই কলঙ্কিত ও পলাতক। তারা বিশেষ সময়ের মধ্যে পুনর্গঠিত হতে না পারলে নির্বাচন অগ্রহণযোগ্য হবে না।পূর্বে যারা ডামি নির্বাচনের আয়োজন করেছে, তারা সুস্পষ্টভাবে সংবিধান লঙ্ঘনকারী উল্লেখ করে বদিউল আলম মজুমদার বলেন, ‘বিগত তিন জাতীয় নির্বাচন পরিচালনায় যুক্ত ১০ লাখ মানুষ সবাই নির্বাচনি অপরাধী। তাদের শাস্তি হওয়া যৌক্তিক। ’

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান আরও বলেন, ‘আওয়ামী লীগকে বিলুপ্ত করার পক্ষে কেউ নেই। বিশেষ পরিস্থিতিতে আওয়ামী লীগের বিচার সম্পন্ন না হলে এবং তারা পুনর্গঠিত হতে না পারলে নির্বাচন বাধাগ্রস্ত হবে না। ’

নির্বাচন ব্যবস্থা সংস্কারের কাজ শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘আরপিও আইন ও নির্বাচন কমিশন নিয়োগ প্রক্রিয়া সংস্কারের প্রস্তাব দেওয়া হবে।’

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান আরও বলেন, ‘আওয়ামী লীগকে বিলুপ্ত করার পক্ষে কেউ নেই। বিশেষ পরিস্থিতিতে আওয়ামী লীগের বিচার সম্পন্ন না হলে এবং তারা পুনর্গঠিত হতে না পারলে নির্বাচন বাধাগ্রস্ত হবে না। ’

নির্বাচন ব্যবস্থা সংস্কারের কাজ শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘আরপিও আইন ও নির্বাচন কমিশন নিয়োগ প্রক্রিয়া সংস্কারের প্রস্তাব দেওয়া হবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102