মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে শান্তি চুক্তি না হলে দেশটির গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালানো হবে। তিনি রোববার (১৯ এপ্রিল) তার মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্টে বলেন, চুক্তি না হলে ইরানের প্রতিটি বিদ্যুৎকেন্দ্র ও সেতু ধ্বংস করা হবে। ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র একটি ‘ন্যায্য ও যৌক্তিক’ চুক্তির প্রস্তাব দিয়েছে এবং আশা করছেন ইরান তা গ্রহণ করবে, অন্যথায় এ ধরনের আঘাত হানা হবে। এছাড়া তিনি ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছেন, উল্লেখ করে বলেছেন, ইরান হরমুজ প্রণালিতে গুলি চালিয়েছে যা চুক্তির গুরুতর লঙ্ঘন। ট্রাম্প অভিযোগ করেছেন, ইরান একটি ফরাসি জাহাজ এবং যুক্তরাজ্যের একটি মালবাহী জাহাজকে লক্ষ্য করে গুলি করেছে। একই সঙ্গে ইরানের হরমুজ প্রণালি বন্ধ করার ঘোষণার সমালোচনা করে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের অবরোধের কারণে প্রণালিটি কার্যত বন্ধ রয়েছে এবং ইরানের এই ঘোষণা উল্টো যুক্তরাষ্ট্রকেই সহায়তা করছে।
তথ্যসূত্র: আল-জাজিরা।