শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলছে! মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে বাংলাদেশ থেকে পরিচালিত ১৭৬ ফ্লাইট বাতিল সংসদের চীফ হুইপ পদে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসনের নূরুল ইসলাম ১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন তারেক রহমানের শাসনব্যবস্থায় আইনের শাসন হবে সর্বোচ্চ! বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার নির্বাচন কমিশন প্রকাশ করল গণভোটের চূড়ান্ত গেজেট সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন, চলছে গণনা

বৈধ মেয়াদ শেষ ভারতে থাকার,কী ঘটবে শেখ হাসিনার ভাগ্যে?

bornomalanews
  • Update Time : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৯১ Time View

বৈধভাবে ভারতে অবস্থানের মেয়াদ শেষ হয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। গতকাল বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে বৈধভাবে ভারতে অবস্থান করার ৪৫ দিনের সময়সীমা শেষ হয় তার।

মূলত, গত ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে ভারত পালিয়ে যান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে কূটনৈতিক পাসপোর্ট নিয়ে প্রবেশ করেন তিনি। এরইমধ্যে শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করে অন্তর্বর্তী সরকার।

ভারতীয় নীতি অনুযায়ী, ভিসা ছাড়া ৪৫ দিন থাকার অনুমতি দেয়া হয় তাকে। যে মেয়াদ শেষ হয় গতকাল। ফলে, এখন ভারত বসবাসের আর বৈধতা নেই সাবেক প্রধানমন্ত্রীর।

সেক্ষেত্রে শেখ হাসিনা কীভাবে ভারতে অবস্থান করবেন তা নিয়ে জনমনে উঠেছে নানান প্রশ্ন। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, দালাই লামার মতো শেখ হাসিনাকেও উদ্বাস্তু হিসেবে আশ্রয় দিতে পারে নয়াদিল্লি।

এদিকে, ব্রিটিশ গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমস বিভিন্ন বিশ্বাসযোগ্য সূত্রের বরাতে জানিয়েছে, ভারতে মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের সাথেই আছেন শেখ হাসিনা। সেখানে তাকে অভিজাত পার্কে ঘুরতেও দেখা গেছে।

/এমএইচ

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102