শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলছে! মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে বাংলাদেশ থেকে পরিচালিত ১৭৬ ফ্লাইট বাতিল সংসদের চীফ হুইপ পদে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসনের নূরুল ইসলাম ১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন তারেক রহমানের শাসনব্যবস্থায় আইনের শাসন হবে সর্বোচ্চ! বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার নির্বাচন কমিশন প্রকাশ করল গণভোটের চূড়ান্ত গেজেট সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন, চলছে গণনা

ইসরায়েলের হামলা লেবাননের প্রাণকেন্দ্রে

bornomalanews
  • Update Time : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৭৭ Time View

লেবাননের একেবারে প্রাণকেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির রাজধানী বৈরুতে দক্ষিণাঞ্চলীয় একটি উপশহরে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৭ জন। আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি-এনএনএ জানিয়েছে, হতাহতদের মধ্যে পাঁচজন শিশুও রয়েছে। একটি ভবনে হামলা চালানোর পর ওই শিশুরা হতাহত হয়। আবাসিক এলাকায় এফ-৩৫ যুদ্ধবিমান দিয়ে দুটি হামলা চালানো হয় জানায় এনএনএ।

তবে ইসরায়েলি সেনাবাহিনী বলছে, তারা লেবাননের রাজধানীতে একটি ‘টার্গেটেড স্ট্রাইক’ চালিয়েছে। হামলার স্থান লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের গুরুত্বপূর্ণ দাহিয়াহ ফ্যাসিলিটির কাছে বলে দাবি করেছে ইসরায়েল। তবে এ ঘটনায় বিস্তারিত কিছু জানায়নি তারা।আলজাজিরা জানিয়েছে, দাহিয়াহ লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের শক্ত অবস্থান হিসেবে পরিচিত। ধারণা করা হচ্ছে, টার্গেটেড আততায়ী হামলা চালানো হয়েছে সেখানে। এর আগেও এই এলাকায় হামলা চালানো হয়েছে। শুক্রবারের ওই হামলায় বেসামরিক ব্যক্তি হতাহতের ঘটনা ঘটে থাকতে পারে।এর আগে দিনের শুরুতে উত্তরাঞ্চলীয় ইসরায়েলে ১৪০টি রকেট দিয়ে হামলা চালায় লেবাননের প্রতিরোধ যোদ্ধারা। এর আগে গ্রুপটির প্রধান হাসান নাসারুল্লাহ পাল্টা হামলার হুমকি দিয়েছিলেন। ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, তিন বারে ওই রকেট হামলা চালানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102