মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীকে জানানো হলো দেশের জ্বালানি নিরাপত্তার হালনাগাদ পরিস্থিতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলছে! মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে বাংলাদেশ থেকে পরিচালিত ১৭৬ ফ্লাইট বাতিল সংসদের চীফ হুইপ পদে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসনের নূরুল ইসলাম ১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন তারেক রহমানের শাসনব্যবস্থায় আইনের শাসন হবে সর্বোচ্চ! বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার নির্বাচন কমিশন প্রকাশ করল গণভোটের চূড়ান্ত গেজেট সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা

কেউ নিরাপদ নয় জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত: তারেক রহমান

bornomalanews
  • Update Time : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৯০ Time View

সুষ্ঠু ভোটের মাধ্যমে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত কেউ নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে ভার্চুয়ালি মতবিনিময়কালে তিনি এই মন্তব্য করেন।

তারেক রহমান বলেন,‘গণতন্ত্র এখনও বিপদমুক্ত নয়। এমন পরিস্থিতিতে কোনো অপশক্তি যাতে আবার গণ-অভ্যুত্থানের চূড়ান্ত লক্ষ্য এবং সাফল্যের ধারাকে ব্যাহত করতে না পারে, এজন্য দলমত নির্বিশেষে সবাইকে সতর্ক থাকা প্রয়োজন।’

সম্প্রতি সংখ্যালঘুদের ওপর সংঘটিত হওয়া একটা হামলাও সরাসরি ধর্মীয় কারণে নয়। বরং পতিত রাজনৈতিক দলের অসৎ উদ্দেশ্য হাসিল প্রত্যেকটা হামলার নেপথ্য কারণ। তাই একটা নাগরিক তদন্ত কমিশন গঠনের মাধ্যমে ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠীর বাসবাড়ি কিংবা ধর্মীয় উপাসনালয়ে হামলার ঘটনা উদঘাটন করে সুষ্ঠু বিচারের দাবি জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

তিনি আরও বলেন, ‘স্বাধীন বাংলাদেশে কে হিন্দু, কে মুসলিম এ প্রশ্নের কোনো জায়গা নেই। দেশে কেউ সংখ্যালঘু নয়, কেউ সংখ্যাগুরুও নয়। গত ১৬ বছরের বিচারহীনতার সংস্কৃতির অবসান ঘটাতেই হবে।’

তারেক রহমান বলেন, ‘রাষ্ট্র ও সমাজের আইনের শাসন থাকলে সবাই নিরাপদ। না থাকলে কেউ নিরাপদ নয়। তাই আইনের শাসন প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। প্রত্যেক নাগরিকের ভোটের অধিকার শক্তিশালী অস্ত্র। জবাবদিহিমূলক জনগণের সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত কেউ নিরাপদ নয়।’

কেআই//

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102