মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের বিভিন্ন অঞ্চলে গরম আরও বাড়বে! ফুয়েল পাস বিডি অ্যাপের পাইলটিং কার্যক্রমে সম্প্রসারণ, আরও জেলা ও পেট্রোল পাম্প যুক্ত ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার খালেদা জিয়াকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদান, পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেলেন তারেক রহমান কৃষক ভালো থাকলে দেশের মানুষের ভাগ্য ভালো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান নববর্ষ ১৪৩৩ বরণে প্রস্তুত ছায়ানট, রমনার বটমূলে আয়োজন শুরু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের চার সিটি করপোরেশন এলাকায় বিশেষ হাম-রুবেলা টিকাদান শুরু মোবাইল অ্যাপভিত্তিক ফুয়েল পাস চালু, নিবন্ধন করবেন যেভাবে জাতীয় সংসদে পাস হলো ‘জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) আইন, ২০২৬’

পূজা চেরী প্লাস্টিক সার্জারির প্রশ্নে যা বললেন

bornomalanews
  • Update Time : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩২১ Time View

সম্প্রতি একটি প্রসাধনী প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হিসেবে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন পূজা চেরী। সেই অনুষ্ঠানের কিছু ছবি ছড়িয়ে পড়ে ফেসবুকে। সেসব ছবিতে পূজা চেরীকে একটু পরিণত বয়সের মনে হচ্ছে। এতেই শুরু হয় পূজা চেরীকে নিয়ে নতুন চর্চা।নেটিজেনরা বলছেন, প্লাস্টিক সার্জারি করেছেন পূজা চেরী। এ ছাড়া তার ছবি নিয়েও ফেসবুকের নানা গ্রুপে বিশ্লেষণ করছেন নেটিজেনরা। এ নিয়ে মুখ খুলেছেন এই নায়িকা। বলেন, ফেসবুকে মানুষের মন্তব্য দেখে আমি অবাক হয়েছি।আমি সার্জারি করিনি। কারণ, জেনেবুঝে কেন আমি নিজের ক্ষতি করব। এ কাজ কোনো দিনই করতে চাই না আমি।পূজা আরও বলেন, দিন, মাস, বছর যাচ্ছে, আমার চেহারার পরিবর্তন আসছে।ছোটবেলায় আমার ভরাট মুখমণ্ডল ছিল, এখন তো আর থাকবে না সেটি। ১৬-১৭ বছর বয়সে আমার চেহারায় বালিকা বালিকা যে ব্যাপারটা ছিল, এখন তো আর সেটি থাকার কথা নয়।

 

এদিকে, বর্তমানে পূজার হাতে কোনো সিনেমা নেই। তিনটি চিত্রনাট্য হাতে আছে এই অভিনেত্রীর। সেগুলো পড়ছেন আপাতত।

হয়তো শিগগিরই ভালো খবর দর্শকদের জানাবেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102