মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের বিভিন্ন অঞ্চলে গরম আরও বাড়বে! ফুয়েল পাস বিডি অ্যাপের পাইলটিং কার্যক্রমে সম্প্রসারণ, আরও জেলা ও পেট্রোল পাম্প যুক্ত ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার খালেদা জিয়াকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদান, পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেলেন তারেক রহমান কৃষক ভালো থাকলে দেশের মানুষের ভাগ্য ভালো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান নববর্ষ ১৪৩৩ বরণে প্রস্তুত ছায়ানট, রমনার বটমূলে আয়োজন শুরু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের চার সিটি করপোরেশন এলাকায় বিশেষ হাম-রুবেলা টিকাদান শুরু মোবাইল অ্যাপভিত্তিক ফুয়েল পাস চালু, নিবন্ধন করবেন যেভাবে জাতীয় সংসদে পাস হলো ‘জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) আইন, ২০২৬’

বড়পর্দায় ব্যস্ত সময় কাটছে দেশিয় সিনেমার শীর্ষ তারকা শাকিব খান

bornomalanews
  • Update Time : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩২৭ Time View

বড়পর্দায় ব্যস্ত সময় কাটছে দেশিয় সিনেমার শীর্ষ তারকা শাকিব খান। ‘প্রিয়তমা’, ‘রাজকুমার’ ও ‘তুফান’ দিয়ে বড়পর্দা মাতিয়ে রেখেছেন। মুক্তির অপেক্ষায় আছে ‘দরদ’। এবার জানা গেল তার পরের সিনেমার নামও।

শাকিব খানকে নিয়ে সিনেমা নির্মাণ করছেন ছোটপর্দার নির্মাতা মেহেদী হাসান হৃদয়। প্রায় বছরখানেক আগে শাকিবকে নিজের সিনেমার জন্য চুক্তিবদ্ধ করেছেন তিনি। সিনেমার নাম ‘বরবাদ’। আগামী অক্টোবরের প্রথম সপ্তাহে শুরু হবে সিনেমাটির শুটিং।

সিনেমা সংশ্লিষ্টদের মাধ্যমে জানা গেছে, প্রায় ১৫ কোটি টাকা বাজেটে নির্মিত হবে ‘বরবাদ’। যা বাংলা সিনেমার ক্ষেত্রে রীতিমত রেকর্ড!

সিনেমার প্রায় ৮০ শতাংশ দৃশ্যধারণ হবে বিদেশে। অ্যাকশন-ভায়োলেন্স ধাঁচের এই সিনেমার অ্যাকশন দৃশ্য পরিচালনা করবেন মুম্বাইয়ের রবি বর্মা। যিনি অ্যাকশন ডিরেক্টর হিসেবে বলিউড ও তেলেগুর অধিকাংশ সিনেমায় কাজ করেছেন।

 

 

এছাড়া মুম্বাইয়ের এজাজ মাস্টারসহ ‘এ গ্রেড’র কয়েকজন অ্যাকশন মাস্টার রয়েছেন। ড্যান্স কোরিওগ্রাফার হিসেবে থাকবেন বলিউডের আদিল শেখ। গানে প্রীতমসহ থাকছেন বলিউডের শিল্পীরা। শাকিবের নায়িকা থাকবেন ‘প্রিয়তমা’ সিনেমার নায়িকা ইধিকা পাল।

সিনেমার বিষয়ে গণমাধ্যমকে এখনই খুব বেশি কিছু জানাতে রাজি হননি নির্মাতা মেহেদী হাসান হৃদয়, প্রযোজকদের কাছে যা চেয়েছি তারা কিছুতে না করেননি। এছাড়া অনেক সারপ্রাইজ রয়েছে। যা করছি সবকিছু দর্শকদের জন্য করছি। আমাদের বিশ্বাস কেউ হতাশ হবে না। এতটুকু বলতে চাই, একবার দর্শকরা ‘বরবাদ’ টিমকে বিশ্বাস করুক। বাকিটা স্ক্রিনে দেখতে পাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102