বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের পারমাণবিক শক্তির নতুন অধ্যায়! ২০২৬ সালের ঈদুল আজহায় সরকারি চাকরিজীবীদের জন্য টানা ১১ দিনের বিশাল ছুটি যশোরে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কড়া হুঁশিয়ারি: শান্তি বিঘ্নিত করতে দেওয়া হবে না সংসদ সচিবালয়ে কেনাকাটায় অনিয়মের অভিযোগে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন দেশের বিভিন্ন অঞ্চলে গরম আরও বাড়বে! ফুয়েল পাস বিডি অ্যাপের পাইলটিং কার্যক্রমে সম্প্রসারণ, আরও জেলা ও পেট্রোল পাম্প যুক্ত ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার খালেদা জিয়াকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদান, পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেলেন তারেক রহমান কৃষক ভালো থাকলে দেশের মানুষের ভাগ্য ভালো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

এমপক্সের বিপজ্জনক ‘ক্লেড ১বি’ ভ্যারিয়েন্ট শনাক্ত ভারতে

bornomalanews
  • Update Time : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩২৫ Time View

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, এমপক্সের এই ভ্যারিয়েন্টে প্রথম কেউ আক্রান্ত হলেন ভারতে। ওই রোগী সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত থেকে ফিরেছিলেন। এরপর থেকেই তার শরীরে এমপক্সের বিভিন্ন উপসর্গ দেখা দিয়েছিল।

 

দেশে ফেরার পর থেকে জ্বরে ভুগছিলেন ওই রোগী। ত্বকে র‌্যাশ দেখা দিয়েছিল। চিকেনপক্সে যেমন হয়, অনেকটা সেই রকমই। পরে চিকিৎসকের পরামর্শ নিতে যান তিনি। সেই সময়ে উপসর্গ দেখে সন্দেহ হয় চিকিৎসকের। নমুনা পরীক্ষা করা হলে শরীরে এমপক্সের সংক্রমণ ধরা পড়ে। 

গত মাসেই এমপক্সের নতুন ধরণ ক্লেড ১ প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এ জন্যই এটিকে বিপজ্জনক বলা হচ্ছে।
 
এদিকে, ভারতে এমপক্সের সংক্রমণের হিসাবে অবশ্য কেরালার এই রোগী দ্বিতীয় আক্রান্ত। এর আগে দিল্লিতে এক রোগীর শরীরে সংক্রমণ ধরা পড়েছিল। তবে সেটি ছিল ক্লেড ২ ভ্যারিয়েন্টের সংক্রমণ। 
 
এমপক্সের নতুন এই ধরণ বিশ্বের একাধিক দেশে মাথাব্যথার কারণ হয়ে উঠেছে। আফ্রিকায় যে গতিতে সংক্রমণ ছড়িয়েছে, তার জেরে আগস্টে এমপক্স নিয়ে গোটা বিশ্বের জন্য জরুরি অবস্থার সতর্কতা ঘোষণা করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ২০২২ সালের পর এ নিয়ে দ্বিতীয়বার এমপক্স নিয়ে সতর্কতা জারি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102