শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলছে! মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে বাংলাদেশ থেকে পরিচালিত ১৭৬ ফ্লাইট বাতিল সংসদের চীফ হুইপ পদে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসনের নূরুল ইসলাম ১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন তারেক রহমানের শাসনব্যবস্থায় আইনের শাসন হবে সর্বোচ্চ! বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার নির্বাচন কমিশন প্রকাশ করল গণভোটের চূড়ান্ত গেজেট সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন, চলছে গণনা

একটু ভিন্ন বাংলাদেশের ব্যাপারটা: ভারতের পররাষ্ট্রমন্ত্রী

bornomalanews
  • Update Time : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৯৪ Time View

প্রতিবেশী দেশগুলোর রাজনৈতিক পদক্ষেপ নিয়ন্ত্রণের চেষ্টা করছে না ভারত বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বাংলাদেশের ব্যাপারটা একটু ভিন্ন বলেও মন্তব্য করেন তিনি।

বুধবার (২৫ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাদ্যম দ্য হিন্দুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। নিউইয়র্কে এশিয়া সোসাইটি পলিসি ইনস্টিটিউটে আলোচনা শেষে প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

জয়শঙ্কর বলেন, ভারত শ্রীলঙ্কা এবং বাংলাদেশের মতো প্রতিবেশী দেশগুলোর অভ্যন্তরীণ রাজনৈতিক গতিশীলতা নিয়ন্ত্রণের লক্ষ্যে আর্থিক সহায়তা এবং প্রকল্পে নিযুক্ত ছিল না। তবে বাংলাদেশের বিষয়টি একটু ভিন্ন। ভারতও (বাংলাদেশের সঙ্গে) যৌথ প্রকল্প থেকে উপকৃত হয়েছে।২০২২ সালে অর্থনৈতিক সংকটে শ্রীলঙ্কা বেল-আউটের কথা উল্লেখ করে তিনি বলেন, ভারত শ্রীলঙ্কাকে যে প্রায় চার দশমিক বিলিয়ন ডলারের আর্থিক সহায়তা দিয়েছে তা শর্তসাপেক্ষে দেওয়া হয়নি।ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, এটা এমন নয় যে আমাদের রাজনৈতিক শর্ত ছিল। আমরা একটি ভালো প্রতিবেশী হিসাবে এটি করছিলাম। কেননা আমরা আমাদের দোরগোড়ায় এই ধরনের অর্থনৈতিক মন্দা দেখতে চায়নি।

তিনি বলেন, আমি মনে করি শ্রীলঙ্কায় রাজনৈতিকভাবে যা ঘটছে, দিনের শেষে তা নিয়ে তাদের রাজনীতি চলবে। মন্ত্রী বলেন, প্রতিবেশী দেশগুলোতে রাজনৈতিক গতিশীলতার জন্য কোনটি ভালো হবে তাও বলে দেওয়া ভারতের উদ্দেশ্য ছিল না।

ভারত-বাংলাদেশের বিষয়ে তিনি বলেন, সম্পর্ক নির্ধারণ করার জন্য এটিকে বিশেষ কিছু হিসেবে বিবেচনা না করার অনুরোধ করব। এটি এমন নয় যে ভারত প্রতিটি প্রতিবেশীর প্রতিটি রাজনৈতিক পদক্ষেপকে নিয়ন্ত্রণ করতে চাইছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102