বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের পারমাণবিক শক্তির নতুন অধ্যায়! ২০২৬ সালের ঈদুল আজহায় সরকারি চাকরিজীবীদের জন্য টানা ১১ দিনের বিশাল ছুটি যশোরে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কড়া হুঁশিয়ারি: শান্তি বিঘ্নিত করতে দেওয়া হবে না সংসদ সচিবালয়ে কেনাকাটায় অনিয়মের অভিযোগে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন দেশের বিভিন্ন অঞ্চলে গরম আরও বাড়বে! ফুয়েল পাস বিডি অ্যাপের পাইলটিং কার্যক্রমে সম্প্রসারণ, আরও জেলা ও পেট্রোল পাম্প যুক্ত ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার খালেদা জিয়াকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদান, পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেলেন তারেক রহমান কৃষক ভালো থাকলে দেশের মানুষের ভাগ্য ভালো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

কাজী আনিসের ‘অবৈধ ও অনৈতিক’ তৎপরতার অভিযোগ যুক্তরাষ্ট্রে হাসিনাপন্থি গোপন প্রচারে

bornomalanews
  • Update Time : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩০০ Time View

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের ট্রাস্টি, ব্যবসায়ী ও লেখক কাজী আনিস আহমেদ বিদেশে শেখ হাসিনাপন্থি প্রচারে ‘গোপনে অর্থ ঢেলেছেন’ বলে এক প্রতিবেদনে তুলে ধরেছে ‘নেত্র নিউজ’।

সুইডেনভিত্তিক অনুসন্ধানী সাংবাদিকতার প্ল্যাটফর্ম-নেত্র নিউজ লিখেছে, মিডিয়া উদ্যোক্তা কাজী আনিস তার মালিকানার দুবাইভিত্তিক কোম্পানির মাধ্যমে যুক্তরাষ্ট্রের একটি ডানপন্থি লবিং কোম্পানির সাহায্যে ওয়াশিংটনের রাজনৈতিক মহলে শেখ হাসিনার ভাবমূর্তি উজ্জ্বল করার চেষ্টা চালিয়ে এসেছেন।

আর এ কাজ করতে গিয়ে তিনি বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের আইন লঙ্ঘনের ঝুঁকি নিয়েছেন বলেও নেত্র নিউজের ভাষ্য।

‘কীভাবে একজন মিডিয়া মোগল হাসিনাপন্থি প্রচারে অর্থায়ন করে গেছেন’ শিরোনামের ওই প্রতিবেদনের শুরুতে কাজী আনিস আহমেদের পরিচয় তুলে ধরতে গিয়ে লেখা হয়েছে, এই ব্যবসায়ী এখন ‘দোদুল্যমান পারিবারিক ব্যবসায়িক সাম্রাজ্যের’ নেতৃত্ব দিচ্ছেন। তিনি নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে তুলনামূলক সাহিত্যে পিএইচডি করেছেন। নিউ ইয়র্ক টাইমস ও গার্ডিয়ানে প্রায়ই বাংলাদেশ নিয়ে কাজী আনিসের লেখা ছাপা হয়। লেখকদের আন্তর্জাতিক সংগঠন ‘পেন ইন্টারন্যাশনাল’ এর বাংলাদেশ চ্যাপ্টারের নেতৃত্ব দেওয়ার সুযোগ তাকে বাকস্বাধীনতার কট্টর প্রচারক হিসেবে পরিচিত করে তুলেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, কাজী আনিসের নেতৃত্বেই তাদের পরিবারের একসময়ের মিডিয়া ব্যবসার পুনরুজ্জীবন ঘটে। একটি ছাপা পত্রিকা, বাংলা ভাষার একটি ডিজিটাল নিউজ প্ল্যাটফর্ম, একটি সাহিত্য পত্রিকা এবং দুটি প্রকাশনা প্রতিষ্ঠান রয়েছে এর মধ্যে। এগুলোর মধ্যে‘দ্যা ঢাকা ট্রিবিউন’ দীর্ঘদিন ধরে অর্থনৈতিকভাবে টালমাটাল অবস্থায় রয়েছে। এই পরিবারের প্রকাশনা প্রতিষ্ঠানগুলো একটি ‘লেখকদের রয়্যালটি না দেওয়ার জন্য কুখ্যাতি কুড়িয়েছে বলেও আধা-ডজন লেখক নেত্র নিউজকে বলেছেন।

অনুসন্ধানী সংবাদমাধ্যমটি লিখেছে, এমন সব তথ্য ও রেকর্ড তাদের হাতে এসেছে, যাতে দেখা যাচ্ছে, কাজী আনিস তার দুবাই-ভিত্তিক একটি ফার্মের মাধ্যমে ‘গোপনে হাজার হাজার ডলার’ যুক্তরাষ্ট্রে পাঠাতে সক্ষম হয়েছেন, যা দিয়ে তিনি ওয়াশিংটন ডিসিতে বছরের পর বছর গোপনে শেখ হাসিনার জন্য ‘লবিং’ করে গেছেন। তার এই তৎপরতা ছিল শেখ হাসিনার ‘ভাবমূর্তি উজ্জ্বল করার’ এবং তার প্রতিপক্ষকে হেয় করার প্রকল্প।

শেখ হাসিনার সঙ্গে কাজী পরিবারের সম্পর্কের কথা গোপন নয়। তবে ক্ষমতা কুক্ষিগত করার ক্ষেত্রে হাসিনাকে তারা কীভাবে সহায়তা করে গেছেন, তার বিস্তারিত চিত্র ওই নথিপত্রে উঠে আসার কথা বলছে নেত্র নিউজ।

প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষমতায় থাকার বৈধতা নিয়ে নাজেহাল অবস্থায় পড়া শেখ হাসিনার শাসনের ধারাবাহিকতা বজায় রাখতে গিয়ে তাদের বহুল প্রচারিত ‘সেক্যুলার ও উদারপন্থি চর্চার বিরুদ্ধে গিয়েও’ কাজ করতে দেখা গেছে কাজী আনিসকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102