বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের পারমাণবিক শক্তির নতুন অধ্যায়! ২০২৬ সালের ঈদুল আজহায় সরকারি চাকরিজীবীদের জন্য টানা ১১ দিনের বিশাল ছুটি যশোরে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কড়া হুঁশিয়ারি: শান্তি বিঘ্নিত করতে দেওয়া হবে না সংসদ সচিবালয়ে কেনাকাটায় অনিয়মের অভিযোগে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন দেশের বিভিন্ন অঞ্চলে গরম আরও বাড়বে! ফুয়েল পাস বিডি অ্যাপের পাইলটিং কার্যক্রমে সম্প্রসারণ, আরও জেলা ও পেট্রোল পাম্প যুক্ত ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার খালেদা জিয়াকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদান, পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেলেন তারেক রহমান কৃষক ভালো থাকলে দেশের মানুষের ভাগ্য ভালো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘের অধিবেশন কক্ষ ত্যাগ করলেন একাধিক বিশ্বনেতা নেতানিয়াহু মঞ্চে উঠতেই

bornomalanews
  • Update Time : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩০৩ Time View

জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে ভাষণ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শুক্রবার তিনি ভাষণ দিতে মঞ্চে উঠার পর সেখানে উপস্থিত অনেক রাষ্ট্রপ্রধান এবং তাদের প্রতিনিধিরা তাঁর বক্তব্য বর্জন করে বের হয়ে যান।

বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, নেতানিয়াহু বক্তব্য দিতে গেলে প্রথমে তুরস্কের স্থায়ী দূত অধিবেশন কক্ষ থেকে বের হয়ে যান। এর পর একে একে তাঁর পেছনে অন্য অনেকে বের হয়ে যেতে থাকেন। আরব বিশ্বের প্রতিনিধিরাও নেতানিয়াহুর বক্তব্য বর্জন করে অধিবেশন কক্ষ ত্যাগ করেন।

জাতিংঘের সাধারণ পরিষদের সরাসরি প্রচারিত অনুষ্ঠানে নেতানিয়াহু বক্তব্য শুরুর পর অধিবেশন কক্ষের বেশির ভাগ আসন খালি পড়ে থাকতে দেখা যায়।

যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত নেতানিয়াহুর ভাষণ প্রত্যাখ্যানে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছিল ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। এক বিবৃতিতে গোষ্ঠীটি উল্লেখ করে, নেতানিয়াহু ৪১ হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছেন। তাঁর জাতিসংঘে ভাষণ নয়, কারাগারে থাকা উচিত।নেতানিয়াহু প্রায় আধাঘণ্টার মতো কথা বলেন। এ সময় হামাস ও হিজবুল্লাহকে নিয়ে আলোচনা করেন তিনি। নেতানিয়াহু বলেন, হিজবুল্লাহর হামলা থেকে ইহুদি বসতি স্থাপনকারী ব্যক্তিরা যতক্ষণ নিরাপদ না হচ্ছেন, ততক্ষণ ইসরায়েল বিশ্রাম নেবে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102