মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের বিভিন্ন অঞ্চলে গরম আরও বাড়বে! ফুয়েল পাস বিডি অ্যাপের পাইলটিং কার্যক্রমে সম্প্রসারণ, আরও জেলা ও পেট্রোল পাম্প যুক্ত ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার খালেদা জিয়াকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদান, পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেলেন তারেক রহমান কৃষক ভালো থাকলে দেশের মানুষের ভাগ্য ভালো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান নববর্ষ ১৪৩৩ বরণে প্রস্তুত ছায়ানট, রমনার বটমূলে আয়োজন শুরু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের চার সিটি করপোরেশন এলাকায় বিশেষ হাম-রুবেলা টিকাদান শুরু মোবাইল অ্যাপভিত্তিক ফুয়েল পাস চালু, নিবন্ধন করবেন যেভাবে জাতীয় সংসদে পাস হলো ‘জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) আইন, ২০২৬’

আর নেই হ্যারি পটারের ‘প্রফেসর ম্যাকগোনাগল’

bornomalanews
  • Update Time : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৫৪ Time View

হ্যারি পটারের ‘প্রফেসর ম্যাকগোনাগল’, অভিনেত্রী ম্যাগি স্মিথ পরলোকগমন করেছেন। শুক্রবার লন্ডনের এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান তারকা। বয়স হয়েছিল ৮৯।হ্যারি পটার যেন একেবারেই অভিভাবকহীন হয়ে পড়ল। ঠিক এক বছর আগে ২৮ সেপ্টেম্বর মারা যান হগওয়ার্টসের হেডমাস্টার ‘ডাম্বলডোর’ অভিনেতা মাইকেল গ্যাম্বন। ঠিক তার আগের বছর অর্থাৎ ২০২২ সালের অক্টোবর মাসে মারা যান হ্যারি পটারের আরেক প্রফেসর ‘হ্যাগরিড’ তথা অভিনেতা রবি কোলট্র্যান। এ যেন এক অদ্ভুত কাকতালীয় ঘটনা। পর পর তিন বছরের মধ্যেই হ্যারি হারিয়ে ফেলল তার তিন প্রফেসরকে।

ব্রিটিশ অভিনেত্রী ম্যাগি স্মিথ প্রথম নজরে আসেন ১৯৬৯ সালে তৈরি ছবি ‘দ্য প্রাইম অফ মিস জেন ব্রোডি’ থেকে। এই ছবিতে দুর্দান্ত অভিনয়ের জন্য অস্কারে সেরা অভিনেত্রীর পুরস্কারও জিতেছিলেন তিনি। এরপর ১৯৭৮ সালে সেরা সহ-অভিনেত্রীর জন্যও অস্কার পুরস্কার জেতেন তিনি। ছবির নাম ‘ক্যালিফোর্নিয়া সুইট’। তবে হ্যারি পটারের প্রফেসর ম্যাকগোনাগলের চরিত্রে অভিনয় করে নতুন প্রজন্মের কাছেও জনপ্রিয় হয়ে উঠেছিলেন অভিনেত্রী ম্যাগি।

অভিনেত্রীর দুই ছেলে সংবাদমাধ্যমে জানিয়েছেন, বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। ভর্তি ছিলেন হাসপাতালেও। শুক্রবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। প্রিয় প্রফেসরকে হারিয়ে নিশ্চয়ই হ্যারি পটারের মনখারাপ। কারণ, এই প্রফেসরদের ছাড়া হ্যারির জাদুনগর অভিভাবকহীন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102