মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের বিভিন্ন অঞ্চলে গরম আরও বাড়বে! ফুয়েল পাস বিডি অ্যাপের পাইলটিং কার্যক্রমে সম্প্রসারণ, আরও জেলা ও পেট্রোল পাম্প যুক্ত ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার খালেদা জিয়াকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদান, পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেলেন তারেক রহমান কৃষক ভালো থাকলে দেশের মানুষের ভাগ্য ভালো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান নববর্ষ ১৪৩৩ বরণে প্রস্তুত ছায়ানট, রমনার বটমূলে আয়োজন শুরু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের চার সিটি করপোরেশন এলাকায় বিশেষ হাম-রুবেলা টিকাদান শুরু মোবাইল অ্যাপভিত্তিক ফুয়েল পাস চালু, নিবন্ধন করবেন যেভাবে জাতীয় সংসদে পাস হলো ‘জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) আইন, ২০২৬’

সাড়া ফেলল ‘মোয়ানা ২’-এর গান ফেরার বার্তায়

bornomalanews
  • Update Time : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৬০ Time View

২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত অ্যানিমেশন সিনেমা ‘মোয়ানা’ ব্যাপক সাড়া ফেলেছিল দর্শকমহলে। বক্স অফিসে দারুণ আয়ও করেছিল সিনেমাটি। এরপর থেকেই এর সিক্যুয়েলের জন্য অধীর আগ্রহে দর্শকরা। অবশেষে অপেক্ষার পালা শেষ হতে চলেছে।এ বছরের ২৭ নভেম্বর ইংলিশ ও হিন্দি ভাষায় মুক্তি পাবে ‘মোয়ানা ২’। এর আগে গত ২৯ মে প্রকাশ করা হয় সিনেমাটির ট্রেলার। এবার এলো নতুন একটি গান। যার শিরোনাম ‘উই আর ব্যাক’।‘উই আর ব্যাক’ গানটি ওয়াল্ট ডিজনি অ্যানিমেশন স্টুডিও এবং ডিজনি মিউজিকভেবোর ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়। ভিডিওতে ‘মোয়ানা’ চরিত্রে আউলি ক্রাভালহো ও ‘মাউই’ চরিত্রে ডোয়াইন জনসনকে দেখা যায়। গানটি বেশ সাড়া ফেলেছে দর্শক শ্রোতাদের মাঝে। এর আগে টিজারে আভাস পাওয়া যায়, এবারও পর্দা কাঁপাবে মোয়ানা।দারুণ মজার এবং অ্যাকশনে ভরপুর ট্রেলারে সমুদ্রে আরেকটি অ্যাডভেঞ্চারের জন্য প্রস্তুত হতে দেখা গেছে মোয়ানাকে। অসাধারণ অ্যানিমেশনে পানির দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। মোয়ানাকে হাঙরের সামনেও পড়তে দেখানো হয়েছে এক দারুণ শটে।

 

সিনেমার চিত্রনাট্য লিখেছেন এবং পরিচালনা করেছেন ডেভিড জি ডেরিক জুনিয়র। এটি প্রথমে টেলিভিশন সিরিজ হিসেবে নির্মাণ করা হলেও পরে আরও কিছু কাজ করে এটাকে থিয়েট্রিক্যাল সিক্যুয়েল হিসেবে মুক্তি দেওয়া হচ্ছে।‘মোয়ানা ২’তে এবারও মোয়ানা চরিত্রে কণ্ঠ দিয়েছেন আউলি ক্রাভালিও এবং মাউয়ি চরিত্রে কণ্ঠ দিয়েছেন ডোয়াইন জনসন।

 

ডিজনির পক্ষ এর আগে থেকে ঘোষণা করা হয়েছিল যে, অ্যানিমেটেড ফিল্ম মোয়ানার সিক্যুয়েল ছাড়াও এটি পূর্ণাঙ্গ চলচ্চিত্র আকারে রিমেক করা হচ্ছে। সেটি নির্মাণ করবেন থমাস কেইল। এতে ডোয়াইন জনসন অভিনয় করবেন, যা মুক্তি পাবে ২০২৬ সালের ১০ জুলাই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102