শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলছে! মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে বাংলাদেশ থেকে পরিচালিত ১৭৬ ফ্লাইট বাতিল সংসদের চীফ হুইপ পদে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসনের নূরুল ইসলাম ১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন তারেক রহমানের শাসনব্যবস্থায় আইনের শাসন হবে সর্বোচ্চ! বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার নির্বাচন কমিশন প্রকাশ করল গণভোটের চূড়ান্ত গেজেট সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন, চলছে গণনা

মৃতদেহ উদ্ধার হিজবুল্লাহ প্রধান নাসরাল্লাহর

bornomalanews
  • Update Time : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৭৮ Time View

লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলীতে ইসরায়েলি বিমান হামলাস্থল থেকে হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহর অক্ষত মরদেহ উদ্ধার করা হয়েছে। একটি চিকিৎসা সূত্র ও নিরাপত্তা সূত্র রোববার একথা জানিয়েছে।

শনিবার হিজবুল্লাহর বিবৃতিতে নাসরাল্লাহর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হলেও তাকে ঠিক কীভাবে হত্যা করা হয়েছে বা কখন তার শেষকৃত্য করা হবে সে বিষয়ে কিছু জানানো হয়নি।

দুটি সূত্র জানিয়েছে, নাসরাল্লাহর মৃতদেহে সরাসরি কোনও আঘাত বা ক্ষত চিহ্ন নেই। বিস্ফোরণের শক্তিশালী ধাক্কার প্রভাবে (ব্লান্ট ট্রমা) তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

হিজবুল্লাহ প্রধান নাসরাল্লাহর ওপর হামলা চালাতে ইসরায়েল বাংকার বিধ্বংসী বোমা ব্যবহার করেছে বলে দেশটির সামরিক বাহিনী এর আগে জানিয়েছিল।

শুক্রবার লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাংশে হিজবুল্লাহর কমান্ড সদরদপ্তরে ব্যাপক বিমান হামলা চালায় ইসরায়েল। হিজবুল্লাহর নেতা নাসরাল্লহকে লক্ষ্যস্থলে পরিণত করতে এসব হামলা চালানো হয়। সেই হামলায় নাসরাল্লাহ নিহত হন।

নাসরাল্লাহর ওপর আঘাত হানতে তারা দক্ষিণ বৈরুতের একটি আবাসিক ভবনের নিচে ভূগর্ভস্থ সদরদপ্তরে বোমা হামলা চালিয়েছিল।

ইসরায়েলের বিমান বাহিনীর ৬৯তম স্কোয়াড্রনের এফ-১৫আই যুদ্ধবিমান হাতজেরিম বিমান ঘাঁটি থেকে উড্ডয়ন করছে, ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এমন একটি ছবি প্রকাশ করে জানিয়েছে, বৈরুতে হিজবুল্লাহর প্রধান নাসরাল্লাকে হত্যা করার মিশন পরিচালনা করতে বিমানটি রওনা হয়েছিল।

বাহিনীটি জানিয়েছে, তাদের এফ-১৫আই যুদ্ধবিমানগুলো বৈরুতের দহি এলাকায় হিজবুল্লাহর ভূগর্ভস্থ সদরদপ্তরে ডজন ডজন বাংকার বিধ্বংসী বোমা ফেলে।

লেবাননের নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, হিজবুল্লাহর শীর্ষ কর্মকর্তারা যেখানে থাকেন সে এলাকাটি লক্ষ্য করেই এসব হামলা চালানো হয়। হামলায় ঘটনাস্থলে ৬৫ ফুট গভীর একটি গর্ত তৈরি হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102