মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের বিভিন্ন অঞ্চলে গরম আরও বাড়বে! ফুয়েল পাস বিডি অ্যাপের পাইলটিং কার্যক্রমে সম্প্রসারণ, আরও জেলা ও পেট্রোল পাম্প যুক্ত ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার খালেদা জিয়াকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদান, পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেলেন তারেক রহমান কৃষক ভালো থাকলে দেশের মানুষের ভাগ্য ভালো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান নববর্ষ ১৪৩৩ বরণে প্রস্তুত ছায়ানট, রমনার বটমূলে আয়োজন শুরু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের চার সিটি করপোরেশন এলাকায় বিশেষ হাম-রুবেলা টিকাদান শুরু মোবাইল অ্যাপভিত্তিক ফুয়েল পাস চালু, নিবন্ধন করবেন যেভাবে জাতীয় সংসদে পাস হলো ‘জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) আইন, ২০২৬’

ফারুকী ছাত্র আন্দোলনের কৃতিত্ব কাকে দিলেন?

bornomalanews
  • Update Time : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৪৭ Time View

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই সরব ছিলেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। আন্দোলন থেকে শুরু করে অন্তর্বর্তী সরকার- সব বিষয় নিয়েই কথা বলেছেন এই গুণী নির্মাতা। ছাত্রদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে নিয়মিত সামাজিক মাধ্যমে আওয়াজ তুলেছেন। সম্প্রতি ছাত্র আন্দোলনের কৃতিত্বকে নিজেদের বলে দাবি করছে বিভিন্ন রাজনৈতিক দল।এ বিষয়ে এবার মুখ খুললেন ফারুকী।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নির্মাতা লেখেন, ‘বিপ্লব হ্যাজ ঠু মেনি ফাদারস নাউ! সবাই মনে করছে, এই বিপ্লব তার। সুতরাং দেশটা উনি বা ওনারা যেভাবে চাচ্ছে সেভাবেই গোছাতে হবে, চলতে হবে। যেটা ফ্যাসিস্ট সরকারও মনে করত।

এই আন্দোলনে জনগণ কোনো দলের বা বিশেষ মতাদর্শ নিয়ে যোগ দেয়নি- সে কথা উল্লেখ করে তিনি লেখেন, ‘প্রিয় ভাই ও বোনেরা, ৫ আগস্ট কোনো বিশেষ মতাদর্শের পক্ষে কোনো ম্যান্ডেট প্রদান করে নাই জনগণ! এটা পরিষ্কারভাবে মাথায় রাখা ভালো। ৫ আগস্ট জনগণ হাসিনার দুঃশাসন থেকে মুক্তির রায় দিয়েছে।’

এখন দেশ কিভাবে চলবে এই রায়ও জনগণ দেবে বলে তিনি লেখেন, ‘এখন যার যার যা এজেন্ডা আছে, কী ধরনের সরকার বানাতে চান, দেশটাকে কিরকম করতে চান- এগুলো নিয়ে জনগণের কাছে যান। জনগণ ভোটে নির্ধারণ করবে কাদেরটার পক্ষে তারা আছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102