শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলছে! মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে বাংলাদেশ থেকে পরিচালিত ১৭৬ ফ্লাইট বাতিল সংসদের চীফ হুইপ পদে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসনের নূরুল ইসলাম ১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন তারেক রহমানের শাসনব্যবস্থায় আইনের শাসন হবে সর্বোচ্চ! বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার নির্বাচন কমিশন প্রকাশ করল গণভোটের চূড়ান্ত গেজেট সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন, চলছে গণনা

কাঠামো অক্ষত আছে হিজবুল্লাহর গুরুতর আঘাত সত্ত্বেও

bornomalanews
  • Update Time : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩০৩ Time View

গুরুতর আঘাত সত্ত্বেও কাঠামো অক্ষত আছে হিজবুল্লাহর। দলটির উপ-প্রধান নাইম কাসেম এক ভাষণে এমন মন্তব্য করেছেন।

আল জাজিরা জানিয়েছে, নাইম কাসেম এক ভাষণে বলেছেন, হিজবুল্লাহ প্রধান নিহত হওয়ায় আমরা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। তবে দলের কাঠামো এখনো অক্ষত আছে।

তিনি আরো বলেন, হিজবুল্লাহ এখনো হাসান নাসরাল্লাহর স্থলাভিষিক্ত নিয়োগ দেয়নি। তবে একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে নিয়োগ দেয়া হবে।

কাসেমের প্রতি হিজবুল্লাহ সমর্থকদের অনেক আশা ছিল। আমরা এই শহরের রাস্তায় এবং বৈরুতের দক্ষিণ শহরতলিতে ছিলাম এবং লোকেরাও উদ্বিগ্ন। তারা মনে করে যে হিজবুল্লাহ তাদের রক্ষা করছিল।

তিনি জনগণকে আশ্বস্ত করার চেষ্টা করছিলেন যে হিজবুল্লাহর এখনো যুদ্ধ করার সামরিক সক্ষমতা রয়েছে। ইসরাইলের কাছে তারা হার মানতে প্রস্তুত নয়।

সূত্র : আল জাজিরা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102