বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের পারমাণবিক শক্তির নতুন অধ্যায়! ২০২৬ সালের ঈদুল আজহায় সরকারি চাকরিজীবীদের জন্য টানা ১১ দিনের বিশাল ছুটি যশোরে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কড়া হুঁশিয়ারি: শান্তি বিঘ্নিত করতে দেওয়া হবে না সংসদ সচিবালয়ে কেনাকাটায় অনিয়মের অভিযোগে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন দেশের বিভিন্ন অঞ্চলে গরম আরও বাড়বে! ফুয়েল পাস বিডি অ্যাপের পাইলটিং কার্যক্রমে সম্প্রসারণ, আরও জেলা ও পেট্রোল পাম্প যুক্ত ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার খালেদা জিয়াকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদান, পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেলেন তারেক রহমান কৃষক ভালো থাকলে দেশের মানুষের ভাগ্য ভালো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

অভিযোগ পুলিশের বিরুদ্ধে,আন্দোলন করলে ‘হুমকি’:পশ্চিমবঙ্গ

bornomalanews
  • Update Time : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৩৭ Time View

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় আরজি কর কাণ্ডের প্রতিবাদে যারা রাস্তায় নেমেছেন, পুলিশ তাদের থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করছে। ফোন এবং ল্যাপটপও বাজেয়াপ্ত করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

কলকাতা পুলিশের নয়া নিযুক্ত কমিশনার অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, নির্দিষ্ট আইন মেনেই কিছু ব্যক্তিকে ডাকা হয়েছে। এর সঙ্গে থ্রেট বা হুমকির কোনো সম্পর্ক নেই।

অভিযোগের সূত্রপাত গত ৪ সেপ্টেম্বর। ওই দিন রাত দখল কর্মসূচি পালিত হয়েছিল পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায়। মধ্যরাতে বারাসত অঞ্চলে একটি ঘটনা ঘটে। সেখানে দেখা যায়, পুলিশ এসে আন্দোলনকারীদের রাস্তা ছেড়ে দিতে বলে।

এরপর পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের কথা কাটাকাটি হয়। আচমকা পুলিশ আন্দোলনকারীদের প্রিজন ভ্যানে তুলতে শুরু করে। নারী এবং শিশুদের ওপরেও নিগ্রহ করা হয়েছে বলে অভিযোগ তোলা হয়।

ওই দিন রাতে ধৃতদের পরে অবশ্য বারাসত আদালতেও তোলা হয়েছিল। এরপর তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ একটি অডিও টেপ বাজারে ছাড়েন। সেই অডিও টেপের ভিত্তিতে কলকাতা পুলিশ একটি মামলা করে এবং বাম যুব নেতা কলতান দাশগুপ্তকে গ্রেপ্তার করা হয়। সেই মামলায় কলতান জামিন পেয়েছেন। আদালতে পুলিশের বিরুদ্ধে একাধিক প্রশ্ন উঠেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102