বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে বাংলাদেশ থেকে পরিচালিত ১৭৬ ফ্লাইট বাতিল সংসদের চীফ হুইপ পদে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসনের নূরুল ইসলাম ১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন তারেক রহমানের শাসনব্যবস্থায় আইনের শাসন হবে সর্বোচ্চ! বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার নির্বাচন কমিশন প্রকাশ করল গণভোটের চূড়ান্ত গেজেট সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন, চলছে গণনা ভোটের দিন মোবাইল-ইন্টারনেট সচলে জরুরি নির্দেশনা

ঘটনার বিবরণ দিলেন ম্যানেজার,গুলিবিদ্ধ গোবিন্দ!

bornomalanews
  • Update Time : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ৩১৫ Time View

গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি বলিউড অভিনেতা গোবিন্দ। ঘটনার ঘণ্টা খানেকের মধ্যে হাসপাতাল থেকে ভক্তদের উদ্দেশে বার্তা দিলেন অভিনেতা। জানালেন, তার শরীর থেকে গুলি বের করা হয়েছে। এখন তিনি ভালো আছেন। ভক্তদের শুভেচ্ছা বন্যায় আপ্লুত তারকা পাল্টা ধন্যবাদ জানিয়েছেন সবাইকে।

মুম্বাই পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোর পৌনে পাঁচটার দিকে দুর্ঘটনা ঘটে। বাড়ি থেকে এয়ারপোর্টের উদ্দেশ্যে বেব হচ্ছিলেন অভিনেতা। তখনই তার একটি পায়ে হাঁটুর নিচে গুলি লাগে। নিজের রিভালবারের গুলিতেই আহত হন তিনি। দ্রুত বলিউডের ‘হিরো নম্বর ১’-কে তার বাড়ির কাছে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার চিকিৎসা শুরু করেন চিকিৎসকরা। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, গোবিন্দর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল।

ঘটনার এক ঘণ্টার মধ্যে এক অডিওবার্তায় ভক্ত ও শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানালেন হিন্দি ছবির ডান্স আইকন গোবিন্দা। অডিওবার্তা তিনি বলেন, ‘আমি গুলিবিদ্ধ হয়েছিলাম। গুলি বের করা হয়েছে। ধন্যবাদ জানাই চিকিৎসকদের।’

৬০ বছর বয়সী অভিনেতা আরও বলেন, ভক্তেরা, বাবা-মা এবং গুরুর আশীর্বাদেই এ যাত্রায় রক্ষা পেয়েছেন তিনি। কিন্তু কীভাবে গুলিবিদ্ধ হলেন অভিনেতা?গোবিন্দর ম্যানেজার শশী সিনহা বলেন, লাইসেন্স করা রিভালভার নিজের কাছে রাখেন অভিনেতা। কোনওভাবে সেটি হাত থেকে মেঝেতে পড়ে যায়। এতেই ট্রিগারে চাপ পড়ে গুলি ছিটকে আসে। একটি পায়ে হাঁটুর নিচে বিঁধে যায় সেই গুলি। স্ত্রী সুনীতা আহুজাকে ফোনে গুলিবিদ্ধ হওয়ার কথা জানান গোবিন্দ, সেই সময় তিনি কলকাতায় ছিলেন। ম্যানেজারকেও ফোন করেন। তারাই পুলিশে খবর দেন। জুহুর বাড়ি থেকে আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102