শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলছে! মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে বাংলাদেশ থেকে পরিচালিত ১৭৬ ফ্লাইট বাতিল সংসদের চীফ হুইপ পদে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসনের নূরুল ইসলাম ১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন তারেক রহমানের শাসনব্যবস্থায় আইনের শাসন হবে সর্বোচ্চ! বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার নির্বাচন কমিশন প্রকাশ করল গণভোটের চূড়ান্ত গেজেট সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন, চলছে গণনা

ইরানের সতর্কতা,ইসরায়েল জবাব দিলে আরও মিসাইল ছোড়া হবে

bornomalanews
  • Update Time : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ২৭৯ Time View

দখলদার ইসরায়েলে মিসাইল হামলার তথ্য নিশ্চিত করেছে ইরান। দেশটির চৌকস ইসলামিক বিপ্লবী গার্ড (আইআরজিসি) জানিয়েছে, হিজবুল্লাহর সাবেক প্রধান হাসান নাসরুল্লাহ, হামাসের সাবেক প্রধান ইসমাইল হানিয়া এবং তাদের কমান্ডার নিলফোরসানকে হত্যার জবাবে ইসরায়েলে মিসাইল ছোড়া হয়েছে।

আইআরজিসি সতর্কতা দিয়ে বলেছে, দখলদার ইসরায়েল যদি মিসাইল হামলার জবাবে ইরানে কোনো হামলা চালায় তাহলে আরও মিসাইল ছোড়া হবে।

এ ব্যাপারে এক বিবৃতিতে বিপ্লবী গার্ড বলেছে, “শহীদ হানিয়া, সাইদ হাসান নাসরুল্লাহ এবং শহীদ নিলফোরসানের হত্যার জবাবে আমরা দখলদারদের প্রাণকেন্দ্রে হামলা চালিয়েছি।”

“যদি ইহুদিবাদী সরকার (ইসরায়েল) ইরানের অভিযানে প্রতিক্রিয়া দেখায়। তাহলে তারা বিপর্যয়কর হামলার মুখে পড়বে।”

এমটিআই

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102