শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলছে! মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে বাংলাদেশ থেকে পরিচালিত ১৭৬ ফ্লাইট বাতিল সংসদের চীফ হুইপ পদে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসনের নূরুল ইসলাম ১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন তারেক রহমানের শাসনব্যবস্থায় আইনের শাসন হবে সর্বোচ্চ! বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার নির্বাচন কমিশন প্রকাশ করল গণভোটের চূড়ান্ত গেজেট সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন, চলছে গণনা

১০ কোটি ডলারের ত্রাণ সহায়তা আরব আমিরাতের লেবাননকে

bornomalanews
  • Update Time : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ২৬৪ Time View

লেবাননকে ১০ কোটি ডলারের জরুরি ত্রাণ সহায়তা পাঠানোর ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট। মঙ্গলবার (১ অক্টোবর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা নিশ্চিত করেছে এ তথ্য। বিবৃতিটিতে ত্রাণ সহায়তা ঘোষণার পাশাপাশি যুদ্ধ বন্ধে বিশ্বনেতাদের কার্যকর পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। বেসামরিক নাগরিকদের সুরক্ষার বিষয়টিও গুরুত্ব পেয়েছে বিবৃতিটিতে।

লেবাননের ঐক্য, জাতীয় সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি পূর্ণ সমর্থন আছে দেশটির, তাও পুনঃনিশ্চিত করা হয়েছে সেখানে।

উল্লেখ্য, সম্প্রতি লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েলি সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক সহিংসতা বেড়েছে। লেবাননের দক্ষিণে ও রাজধানী বৈরুতের অংশবিশেষে ইসরায়েল মুহুর্মুহু বিমান হামলা চালিয়েছে।

এর আগে, হিজবুল্লাহ সদস্যদের ব্যবহৃত হাজার হাজার পেজার ও ওয়াকিটকির বিস্ফোরণ ঘটিয়ে বেশ কয়েকজনকে হত্যা করা হয়। তাতে আহত হন আরও কয়েক হাজার মানুষ।

/এএম

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102