শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলছে! মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে বাংলাদেশ থেকে পরিচালিত ১৭৬ ফ্লাইট বাতিল সংসদের চীফ হুইপ পদে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসনের নূরুল ইসলাম ১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন তারেক রহমানের শাসনব্যবস্থায় আইনের শাসন হবে সর্বোচ্চ! বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার নির্বাচন কমিশন প্রকাশ করল গণভোটের চূড়ান্ত গেজেট সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন, চলছে গণনা

২৪ ঘণ্টায় নিহত ৪৬,বৈরুতে ফের ইসরায়েলের বিমান হামলা!

bornomalanews
  • Update Time : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ২৮৭ Time View

লেবাননের রাজধানী বৈরুতসহ বিভিন্ন এলাকায় হামলা চালাচ্ছে ইসরায়েল। বুধবার (২ অক্টোবর) ফের বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। হামলায় গত ২৪ ঘণ্টায় লেবাননে ৪৬ জন নিহত হয়েছেন। খবর আল-জাজিরার

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, কিছুক্ষণ আগে মধ্য লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত দুইজন নিহত ও ১১ জন আহত হয়েছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় বৈরুতের উপকণ্ঠে এবং বেকা, বালবেক-হারমেলে ইসরায়েলি হামলায় ৪৬ জন নিহত ও ৮৫ জন আহত হয়েছেন।এদিকে ইসরায়েলি বাহিনী বলছে, আজ লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ২৪০টি মতো রকেট নিক্ষেপ করেছে। দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ যোদ্ধা ও ইসরায়েলি সৈন্যদের মধ্যে যুদ্ধ তীব্রতর হয়েছে। এতে এখন পর্যন্ত অন্তত আটজন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন।

জাতিসংঘ প্রধানকে নিষিদ্ধ ঘোষণা করেছে ইসরায়েল
জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে ‘পারসনা নন গ্রেটা’ আখ্যা দিয়ে তাকে ইসরায়েলে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে তেল আবিব। বুধবার ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইজরায়েল কার্টজ বলেছেন, মঙ্গলবার ইরান যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে দ্ব্যর্থহীনভাবে তার নিন্দা জানাতে ব্যর্থ হয়েছেন গুতেরেস। খবর বিবিসির।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102