মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীকে জানানো হলো দেশের জ্বালানি নিরাপত্তার হালনাগাদ পরিস্থিতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলছে! মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে বাংলাদেশ থেকে পরিচালিত ১৭৬ ফ্লাইট বাতিল সংসদের চীফ হুইপ পদে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসনের নূরুল ইসলাম ১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন তারেক রহমানের শাসনব্যবস্থায় আইনের শাসন হবে সর্বোচ্চ! বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার নির্বাচন কমিশন প্রকাশ করল গণভোটের চূড়ান্ত গেজেট সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা

এক বছরের জন্য স্থগিত তারেকপত্নী জোবাইদার সাজা

bornomalanews
  • Update Time : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ২৮৪ Time View

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমানের আবেদনের পরিপ্রেক্ষিতে তার সাজা এক বছরের জন্য স্থগিত করেছে সরকার।

গত ২২ সেপ্টেম্বর এক সরকারি প্রজ্ঞাপনে এ সাজা স্থগিত করা হয়। বুধবার (২ অক্টোবর) সেই প্রজ্ঞাপনের কপি জাগো নিউজের হাতে এসেছে।প্রজ্ঞাপনে বলা হয়, ডা. জুবাইদা রহমানের সাজা স্থগিতের আবেদন এবং আইন ও বিচার বিভাগ এবং আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের মতামতের আলোকে ক্রিমিনাল প্রসিডিউর কোড বা ফৌজদারি কার্যবিধি আইন, ১৮৯৮ এর ধারা ৪০১(১) এ প্রদত্ত ক্ষমতাবলে তার সাজা স্থগিত করা হয়েছে।ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিশেষ মামলা নং-৩৪১/২০২২ (কাফরুল থানার মামলা নং-৫২, তারিখ-২৬/০৯/২০০৭)-এ জোবাইদার বিরুদ্ধে প্রদত্ত দণ্ডাদেশ বিজ্ঞ আদালতে আত্মসমর্পণপূর্বক আপিল দায়েরের শর্তে এক বছরের জন্য নির্দেশক্রমে স্থগিত করা হলো।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা-২ শাখার উপসচিব মোহাম্মদ আবু সাঈদ মান্না ওই প্রজ্ঞাপনে সই করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102