বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
সংসদ সচিবালয়ে কেনাকাটায় অনিয়মের অভিযোগে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন দেশের বিভিন্ন অঞ্চলে গরম আরও বাড়বে! ফুয়েল পাস বিডি অ্যাপের পাইলটিং কার্যক্রমে সম্প্রসারণ, আরও জেলা ও পেট্রোল পাম্প যুক্ত ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার খালেদা জিয়াকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদান, পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেলেন তারেক রহমান কৃষক ভালো থাকলে দেশের মানুষের ভাগ্য ভালো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান নববর্ষ ১৪৩৩ বরণে প্রস্তুত ছায়ানট, রমনার বটমূলে আয়োজন শুরু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের চার সিটি করপোরেশন এলাকায় বিশেষ হাম-রুবেলা টিকাদান শুরু মোবাইল অ্যাপভিত্তিক ফুয়েল পাস চালু, নিবন্ধন করবেন যেভাবে

ভারতের পররাষ্ট্রমন্ত্রী বিরল সফরে পাকিস্তান যাচ্ছেন

bornomalanews
  • Update Time : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ২৯৩ Time View

০১৫ সালের পর গত ৯ বছরের মধ্যে এটিই হবে ভারতের কোনও পররাষ্ট্রমন্ত্রীর প্রথম পাকিস্তান সফর।

ভারতের সাংহাই কো অপারেশন অর্গানাইজেশন (এসসিও)-এর সম্মেলনে যোগ দিতে এমাসে পাকিস্তানে যাচ্ছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। পররাষ্ট্রমন্ত্রণালয় একথা জানিয়েছে।

২০১৫ সালের পর গত ৯ বছরের মধ্যে এটিই হবে ভারতের কোনও পররাষ্ট্রমন্ত্রীর প্রথম পাকিস্তান সফর।

১৫ এবং ১৬ অক্টোবর পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে হবে এসসিও সম্মেলন। সেখানেই ভারতের প্রতিনিধি হিসাবে উপস্থিত থাকবেন জয়শঙ্কর।

এর আগে গতবছর ভারতে এসসিও পররাষ্ট্রমন্ত্রীদের একইরকম একটি বৈঠকে অংশ নিয়েছিলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি ছিলেন ২০১১ সালের পর ভারত সফর করা প্রথম কোনও ঊর্ধ্বতন পাকিস্তানি রাজনীতিবিদ। তার সেই সফরের পর এবার জয়শঙ্কর পাকিস্তানে যাচ্ছেন।

পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে বছরের পর বছর ধরে ঘোর শত্রুতা চলে আসছে। ১৯৪৭ সালে স্বাধীন দেশ হওয়ার পর থেকে দুই দেশের মধ্যে তিনটি যুদ্ধ হয়েছে। এর দুটিই ছিল কাশ্মীর নিয়ে।

আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতায় বড় ভূমিকা আছে এসসিও’র। মধ্য এশিয়ায় অর্থনৈতিক ও নিরাপত্তার বিষয়গুলো নিয়ে এই ফোরামে আলোচনা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102