মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে সংসদ নির্বাচন ও ‘জুলাই সংস্কার সনদ’ বিষয়ক গণভোট পর্যবেক্ষণে ১৬টি দেশ থেকে পর্যবেক্ষক আসছেন আন্তর্জাতিক আদালত নাইকো রিসোর্সকে ৪২ মিলিয়ন ডলার জরিমানা করেছে ১৭ বছর বড় বড় গল্প শুনেছি, সমস্যার সমাধান দেখিনি: তারেক রহমান নির্বাচিত যেকোনো সরকারের সঙ্গে কাজ করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত : রাষ্ট্রদূত নির্বাচন উপলক্ষে ৩ দিনের ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি ফের ফোনালাপ পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘হ্যাঁ’ ভোটের জন্য ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে :প্রেস সচিব জামায়াতের সঙ্গে বন্ধুত্ব করতে চায় যুক্তরাষ্ট্র! নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চার দলের প্রতি ইসির কঠোর সতর্কতা

ক্ষুব্ধ শিক্ষার্থীরা,চবির হলে আসন বরাদ্দে বৈষম্য!

bornomalanews
  • Update Time : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ২৬৬ Time View

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৭ বছর পর আবাসিক হলগুলোয় আসন বরাদ্দের ফলাফল প্রকাশিত হয়েছে। শুক্রবার (৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অনলাইনে ফলাফল প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল।

এতে শিক্ষার্থীরা বিভাগভিত্তিক বৈষম্যের শিকার হয়েছেন বলে অভিযোগ তুলেছেন, যা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে চলছে তুমুল আলোচনা-সমালোচনা।

অনলাইনে প্রকাশিত আসন বরাদ্দের ফলাফল ঘেঁটে দেখা গেছে, কিছু কিছু বিভাগের শিক্ষার্থীরা খুব বেশি সংখ্যক আসন বরাদ্দ পেয়েছেন। আবার কিছু বিভাগের শিক্ষার্থীদের আসন বরাদ্দ প্রাপ্তির সংখ্যা খুবই কম।

মূলত যেসব বিভাগের ফলাফলে তুলনামূলক বেশি সিজিপিএ ওঠে সেসব বিভাগের শিক্ষার্থীরাই বেশি আসন বরাদ্দ পেয়েছেন। আসন বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে বিভাগভিত্তিক কোনো অনুপাতকে বিবেচনায় রাখা হয়নি। যার ফলে সিজিপিএর মারপ্যাঁচে যেসব বিভাগের তুলনামূলক কম ফলাফল হয় সেসব বিভাগের শিক্ষার্থীরা আসন বরাদ্দের ক্ষেত্রে বঞ্চিত হয়েছেন।

এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে চরম ক্ষোভ ছড়িয়ে পড়েছে। আসন বরাদ্দের ক্ষেত্রে এ বিভাগভিত্তিক অনুপাতকে বিবেচনায় না নিয়ে শুধু সিজিপিএকে প্রাধান্য দেওয়ার বিষয়টিকে চরম মাত্রার বৈষম্য বলে মন্তব্য করছেন শিক্ষার্থীরা।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন কালবেলাকে বলেন, আমরা পূর্বের বিদ্যমান নীতিমালার ভিত্তিতেই আসন বরাদ্দ দিয়েছি। সেই নীতিমালায় বিভাগভিত্তিক অনুপাতে আসন বরাদ্দ দেওয়ার বিষয়টি নেই। নতুন নীতিমালা প্রণয়ন করার মতো সময়ও আমাদের হাতে ছিল না। তাই পূর্বের নীতিমালাতেই আসন বরাদ্দ দিতে হয়েছে।

তিনি আরও বলেন, আমরা নতুন নীতিমালা নিয়ে কাজ শুরু করেছি। পরেরবার আসন বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে আমরা অনুষদভিত্তিক পদ্ধতি থেকে বেরিয়ে আসার চেষ্টা করব। এ ছাড়া বিভাগভিত্তিক অনুপাতে আসন বরাদ্দ দেওয়ার বিষয়েও আমরা কাজ করব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102