মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের বিভিন্ন অঞ্চলে গরম আরও বাড়বে! ফুয়েল পাস বিডি অ্যাপের পাইলটিং কার্যক্রমে সম্প্রসারণ, আরও জেলা ও পেট্রোল পাম্প যুক্ত ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার খালেদা জিয়াকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদান, পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেলেন তারেক রহমান কৃষক ভালো থাকলে দেশের মানুষের ভাগ্য ভালো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান নববর্ষ ১৪৩৩ বরণে প্রস্তুত ছায়ানট, রমনার বটমূলে আয়োজন শুরু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের চার সিটি করপোরেশন এলাকায় বিশেষ হাম-রুবেলা টিকাদান শুরু মোবাইল অ্যাপভিত্তিক ফুয়েল পাস চালু, নিবন্ধন করবেন যেভাবে জাতীয় সংসদে পাস হলো ‘জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) আইন, ২০২৬’

কঙ্গনার বড় চমক ‘এমার্জেন্সি’ বিতর্ক ভুলে!

bornomalanews
  • Update Time : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ৩১৮ Time View

একের পর এক ছবি করছেন। কিন্তু খবরে থাকলেও, বক্স অফিসে কিন্তু হিটের মুখ দেখছেন না কঙ্গনা রনৌত। তার উপর এখন তো আবার রাজনীতি আর ফিল্মি কেরিয়ার পাশাপাশি। বিতর্কও রয়েছে। কিন্তু এসব নিয়ে মাথা ঘামাচ্ছেন না কঙ্গনা। বরং ‘এমার্জেন্সি’ বিতর্ক ভুলে এবার আরও বড় চমক দিতে তৈরি বলিউড কুইন। 

ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, কঙ্গনাকে নাকি এবার দেখা যাবে ট্রিপল রোলে। ‘তন্নু ওয়েডস মন্নু ৩’ ছবিতে এমনই চমক দিতে চলেছেন অভিনেত্রী।

শোনা যাচ্ছে, কঙ্গনার কল্যাণেই নাকি ফের বড়পর্দায় আসতে চলেছে ‘তন্নু ওয়েডস মন্নু’র নতুন সিকুয়েল। চিত্রনাট্য নাকি একদম তৈরি। এমনকি, সেই চিত্রনাট্য পড়ে সবুজ সংকেতও দেখিয়েছেন কঙ্গনা।

শোনা যাচ্ছে, এই ছবিতে আর মাধবনের চরিত্র অর্থাৎ মন্নুকে খুব একটা গুরুত্ব দেওয়া হবে না। বরং ‘তন্নু ওয়েডস মন্নু’ ছবিতে কঙ্গনার বাড়ির ভাড়াটে আইনজীবীর চরিত্র চিন্টু কুমারকেই গুরুত্ব দিয়ে গল্প এগোবে। চিত্রনাট্যকার হিমাংশু শর্মা নতুন ‘তন্নু ওয়েডস মন্নু’তে চিন্টু কুমার ও তন্নু অর্থাৎ কঙ্গনার মধ্যে প্রেমের সম্পর্ক দেখাবেন।‘তন্নু ওয়েডস মন্নু’ আগের দুটো ছবিতে আর মাধবন ও কঙ্গনা জুটির নানা রসায়ন নজরে এসেছিল। তবে নতুন ছবিতে কঙ্গনার সঙ্গে জুটি বাঁধবেন অভিনেতা মহম্মদ জিসান আয়ূব। আগের দুটি ছবিতে জিসানকে দেখা গিয়েছিল আইনজীবী চিন্টু কুমারের চরিত্রে। শোনা যাচ্ছে কঙ্গনার এই নতুন ছবিতে দেখা যেতে পারে দক্ষিণী তারকাকেও।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102