মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের বিভিন্ন অঞ্চলে গরম আরও বাড়বে! ফুয়েল পাস বিডি অ্যাপের পাইলটিং কার্যক্রমে সম্প্রসারণ, আরও জেলা ও পেট্রোল পাম্প যুক্ত ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার খালেদা জিয়াকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদান, পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেলেন তারেক রহমান কৃষক ভালো থাকলে দেশের মানুষের ভাগ্য ভালো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান নববর্ষ ১৪৩৩ বরণে প্রস্তুত ছায়ানট, রমনার বটমূলে আয়োজন শুরু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের চার সিটি করপোরেশন এলাকায় বিশেষ হাম-রুবেলা টিকাদান শুরু মোবাইল অ্যাপভিত্তিক ফুয়েল পাস চালু, নিবন্ধন করবেন যেভাবে জাতীয় সংসদে পাস হলো ‘জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) আইন, ২০২৬’

ফেরত নেওয়া হলো জাতীয় চলচ্চিত্র পুরস্কার,যৌন হয়রানির অভিযোগ!

bornomalanews
  • Update Time : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ৩১৭ Time View

নাবালিকাকে যৌন হেনস্তা করার অভিযোগ উঠেছে দক্ষিণী ড্যান্স কোরিওগ্রাফার জানি মাস্টারের ওপর। ফিরিয়ে নেওয়া হয়েছে তার জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ভারতের কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধীনে থাকা ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডস সেল থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে এই কথা।ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর এক প্রতিবেদনে বলা হয়, ২১ বছর বয়সী এক তরুণী জানি মাস্টারের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ আনেন। তরুণীর দাবি, আউটডোর শুটিংয়ের সময় জানি মাস্টার তাকে একাধিকবার নিগ্রহ করেছিলেন। যেহেতু তরুণী সেসময় নাবালিকা ছিলেন, সে কারণে পকসো (POCSO) আইনের ভিত্তিতে অভিযোগ দায়ের হয়। জানি মাস্টারকে গ্রেফতারও করা হয়। কিন্তু পরে তিনি অন্তর্বতীকালীন জামিনে ছাড়া পান।জানি মাস্টারের আসল নাম শেখ জানি বাসা। তামিল, তেলুগু ও কন্নড় সিনেমায় কোরিওগ্রাফার হিসেবে কাজ করেছেন তিনি। ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার ‘শ্রীভল্লি’ গানেরও তিনিই কোরিওগ্রাফার।জানির হিন্দি ছবির তালিকায় রয়েছে ‘জয় হো’, ‘কিসি কা ভাই কিসি কি জান’, ‘স্ত্রী ২’র মতো সিনেমা। খবর অনুযায়ী, ‘স্ত্রী ২’র জনপ্রিয় গান ‘আজ কি রাত’ ও ‘আয়ি নেহি’-র নাচের কোরিয়োগ্রাফি করেছেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102