মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের বিভিন্ন অঞ্চলে গরম আরও বাড়বে! ফুয়েল পাস বিডি অ্যাপের পাইলটিং কার্যক্রমে সম্প্রসারণ, আরও জেলা ও পেট্রোল পাম্প যুক্ত ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার খালেদা জিয়াকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদান, পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেলেন তারেক রহমান কৃষক ভালো থাকলে দেশের মানুষের ভাগ্য ভালো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান নববর্ষ ১৪৩৩ বরণে প্রস্তুত ছায়ানট, রমনার বটমূলে আয়োজন শুরু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের চার সিটি করপোরেশন এলাকায় বিশেষ হাম-রুবেলা টিকাদান শুরু মোবাইল অ্যাপভিত্তিক ফুয়েল পাস চালু, নিবন্ধন করবেন যেভাবে জাতীয় সংসদে পাস হলো ‘জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) আইন, ২০২৬’

যুদ্ধ বন্ধ রেখেছে হামাস-ইসরায়েল গাজার মধ্যাঞ্চলে

bornomalanews
  • Update Time : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৫১ Time View

শিশুদের পোলিওর টিকা দেওয়ার কার্যক্রম চলায় গাজার মধ্যাঞ্চলে হামলা ও পাল্টা হামলা বন্ধ রেখেছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও দখলদার ইসরায়েল। গত ২৫ বছরের মধ্যে প্রথমবারের মতো গাজায় পোলিও আক্রান্ত শিশু শনাক্ত হওয়ার পর সেখানে পোলিও টিকা কর্মসূচি চালাতে অনুরোধ জানায় জাতিসংঘ। এরপর তিনদিনের জন্য হামলা বন্ধ রাখতে সম্মত হয় হামাস-ইসরায়েল।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস হামলা বন্ধ রাখার বিষয়ে আজ মঙ্গলবার একটি বিবৃতি দিয়েছেন। তিনি বলেছেন গাজার মধ্যাঞ্চলে হামলা বন্ধ “একটি আশার বাতি এবং ভয়াবহতার মধ্যে মানবতা। যদি তারা শিশুদের মরণব্যধী ভাইরাস থেকে সুরক্ষা দিতে পারে তাহলে তারা অবশ্যই শিশুদের যুদ্ধের ভয়াবহতা থেকেও রক্ষা করতে পারবে।”

গত বছরের ৭ অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। এ যুদ্ধে এখন পর্যন্ত প্রায় ৪১ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। তা সত্ত্বেও গাজায় হামলা বন্ধ করছে না দখলদার ইসরায়েল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102