মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের বিভিন্ন অঞ্চলে গরম আরও বাড়বে! ফুয়েল পাস বিডি অ্যাপের পাইলটিং কার্যক্রমে সম্প্রসারণ, আরও জেলা ও পেট্রোল পাম্প যুক্ত ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার খালেদা জিয়াকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদান, পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেলেন তারেক রহমান কৃষক ভালো থাকলে দেশের মানুষের ভাগ্য ভালো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান নববর্ষ ১৪৩৩ বরণে প্রস্তুত ছায়ানট, রমনার বটমূলে আয়োজন শুরু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের চার সিটি করপোরেশন এলাকায় বিশেষ হাম-রুবেলা টিকাদান শুরু মোবাইল অ্যাপভিত্তিক ফুয়েল পাস চালু, নিবন্ধন করবেন যেভাবে জাতীয় সংসদে পাস হলো ‘জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) আইন, ২০২৬’

মুখোমুখি হচ্ছেন শাকিব-জিৎ ৭ বছর পর

bornomalanews
  • Update Time : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ৩০৬ Time View

দীর্ঘ সাত বছর পর মুখোমুখি হচ্ছেন দুই বাংলার দুই সুপারস্টার শাকিব খান-জিৎ। আসছে রোজার ঈদে মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় ‘বরবাদ’ নিয়ে আসছেন শাকিব। আর জিৎ হাজির হবেন রায়হান রাফীর ‘লায়ন’ নিয়ে। সিনেমা দুটি নিয়ে তুমুল আলোচনা শুরু হয়ে গেছে দর্শকমহলে। সবাই বলছেন আসন্ন ঈদে বরবাদ-লায়নের হবে কঠিন লড়াই।

২০১৬ সালের ঈদে ‘শিকারী’ ও ‘বাদশাহ’ সিনেমা দুটি দিয়ে প্রথম মুখোমুখি হয়েছিলেন শাকিব ও জিৎ। ‘শিকারী’ দিয়ে শাকিব বাজিমাৎ করলেও পিছিয়ে ছিলেন না জিৎ। ২০১৮ সালের ঈদে ‘ভাইজান এলো রে’ ও ‘সুলতান’ দিয়ে আবার মুখোমুখি হয়েছিলেন তারা।

সেবার ‘সুলতান’ দিয়ে জিৎ ব্যর্থ হলেও শাকিব কিছুটা এগিয়ে ছিলেন। ৭ বছর আবার এই দুই তারকা সিনেমা দিয়ে প্রতিযোগিতা করতে যাচ্ছেন।

পরিচালক মেহেদী হাসান হৃদয় বলেন, অন্যরকম এক অ্যাকশন সিনেমা হবে ‘বরবাদ’। সবকিছু ঠিক থাকলে আমরা ঈদে আসবো।

‘বরবাদে’ শাকিবের নায়িকা ইধিকা পাল থাকবেন কিন্তু ‘লায়নে’ জিৎয়ের নায়িকা কে হবে সেটির ঘোষণা দেননি পরিচালক রাফী। তিনি বলেন, নায়িকা বাংলাদেশ থেকে কেউ থাকবেন। সংবাদ সম্মেলন করে জানানো হবে।

‘প্রিয়তমা’ ও ‘তুফানে’র সাফল্যে শাকিবের সময়টা একাদশে বৃহস্পতি হলেও একের পর এক ফ্লপ দিয়ে জিৎয়ের সময় কিছুটা খারাপ যাচ্ছে।

সিনেমাপ্রেমীরা বলছেন, ব্যর্থতা কাটাতে সময়ের হিট নির্মাতা রাফীকে বেছে নিয়েছেন জিৎ। শাকিব-জিৎয়ের এই স্ক্রিন লড়াই কতটা জমে উঠবে সেটির উত্তর মিলবে সিনেমা মুক্তিতেই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102