শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীকে জানানো হলো দেশের জ্বালানি নিরাপত্তার হালনাগাদ পরিস্থিতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলছে! মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে বাংলাদেশ থেকে পরিচালিত ১৭৬ ফ্লাইট বাতিল সংসদের চীফ হুইপ পদে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসনের নূরুল ইসলাম ১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন তারেক রহমানের শাসনব্যবস্থায় আইনের শাসন হবে সর্বোচ্চ! বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার নির্বাচন কমিশন প্রকাশ করল গণভোটের চূড়ান্ত গেজেট সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা

রাবির রেজিস্ট্রার অধ্যাপক তারিকুল হাসান পদত্যাগ করলেন

bornomalanews
  • Update Time : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৯৮ Time View

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক মো. তারিকুল হাসান পদত্যাগ করেছেন।

মঙ্গলবার সকালে ব্যক্তিগত কারণ দেখিয়ে বিশ্ববিদ্যালয় উপাচার্য কার্যালয়ে পদত্যাগপত্র জমা দেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক অবাইদুর রহমান প্রামাণিক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, উপাচার্য বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন রেজিস্ট্রার।

এর আগে সোমবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা রেজিস্ট্রার অধ্যাপক তারিকুল হাসানকে পদত্যাগ করতে মঙ্গলবার সকাল ১১টা পর্যন্ত সময়সীমা বেধে দেন।

এদিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, প্রক্টর, ছাত্র উপদেষ্টাসহ প্রশাসনের অন্তত ৭৮ ঊর্ধ্বতন কর্মকর্তা পদত্যাগ করেছেন। ফলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা বিরাজ করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102