মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের বিভিন্ন অঞ্চলে গরম আরও বাড়বে! ফুয়েল পাস বিডি অ্যাপের পাইলটিং কার্যক্রমে সম্প্রসারণ, আরও জেলা ও পেট্রোল পাম্প যুক্ত ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার খালেদা জিয়াকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদান, পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেলেন তারেক রহমান কৃষক ভালো থাকলে দেশের মানুষের ভাগ্য ভালো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান নববর্ষ ১৪৩৩ বরণে প্রস্তুত ছায়ানট, রমনার বটমূলে আয়োজন শুরু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের চার সিটি করপোরেশন এলাকায় বিশেষ হাম-রুবেলা টিকাদান শুরু মোবাইল অ্যাপভিত্তিক ফুয়েল পাস চালু, নিবন্ধন করবেন যেভাবে জাতীয় সংসদে পাস হলো ‘জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) আইন, ২০২৬’

‘আত্মগোপনে’ থাকা মমতাজ গান শোনালেন

bornomalanews
  • Update Time : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ৩২৫ Time View

ছাত্র-জনতার আন্দোলনের মুখে সরকার পতনের পর ক্ষমতাচ্যুত দলটির শীর্ষ নেতাসহ মন্ত্রী, এমপিরা আত্মগোপনে চলে যান। তাদের কেউ কেউ বিদেশে পাড়ি জমান। কেউ কেউ দেশের মধ্যেই আত্মগোপনে চলে যান। আত্মগোপনে থাকা এমপিদের একজন কণ্ঠশিল্পী মমতাজ। সরকার পতনের পর মানিকগঞ্জ-২ আসনের সাবেক এ সংসদ সদস্যের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। তিনি কি দেশেই আছেন, নাকি বিদেশে পাড়ি জমিয়েছেন- সেই খবরও মিলছে না। তবে এর মধ্যেই রোববার (১৩ অক্টোবর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে একটি গানের ভিডিও নিয়ে হাজির হলেন সাবেক এই এমপি।

ভিডিওটি মমতাজ কোথায় ধারণ করেছেন, সে বিষয়ে কিছু জানাননি। তবে কোনো একটি রুমের বিছানায় বসেই ‘আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি মন বান্ধিবি কেমনে? আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি পরাণ বান্ধিবি কেমনে?’ গানটি পরিবেশন করতে দেখা গেছে তাকে।

এদিকে দীর্ঘদিন পর মমতাজকে ফেসবুকে আবিষ্কার করে ভক্তরাও একের পর এক মন্তব্য করেছেন। কেউ জানতে চেয়েছেন, কোথায় আছেন আপনি? দেশেই আত্মগোপনে আছেন নাকি বিদেশে পাড়ি জমিয়েছেন?

কেউ আবার আওয়ামী লীগ সরকারের সঙ্গে তার সম্পর্ক তুলে ধরে মন্তব্য করেছেন। যদিও কিছু ভক্ত রাজনৈতিক পরিচয় বাদ দিয়ে কণ্ঠশিল্পী মমতাজকে আবারও গানের জগতে ফিরে পেতে চেয়েছেন।

উল্লেখ্য, ২০০৮ সালে নবম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে সদস্য মনোনীত হন মমতাজ। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি মানিকগঞ্জ-২ আসন থেকে নির্বাচিত হন। তবে ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসনে হেরে যান।

জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত হওয়ার পর থেকে মমতাজ নিজ এলাকায় তেমন আসতেন না। এছাড়া উপজেলা আওয়ামী লীগের রাজনীতিতেও তেমন সরব ছিলেন না। গানের জগতের মানুষ মমতাজ, তাই গান নিয়েই আবার ব্যস্ত হয়েছিলেন।

এরই মধ্যে মাসখানেক আগেও যুক্তরাষ্ট্রে কয়েকটি প্রোগ্রামে অংশ নেন মমতজা। সবশেষ নিউয়র্কের জ্যামাইকায় একটি অনুষ্ঠান শেষে ১৯ মে দেশে ফেরেন তিনি। চলতি মাসেই আবারও আমেরিকা সফরে যাওয়ার পরিকল্পনা ছিল। তবে দেশের সামগ্রিক পরিস্থিতিতে আর যেতে পারেননি সাবেক এই সংসদ সদস্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102