মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীকে জানানো হলো দেশের জ্বালানি নিরাপত্তার হালনাগাদ পরিস্থিতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলছে! মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে বাংলাদেশ থেকে পরিচালিত ১৭৬ ফ্লাইট বাতিল সংসদের চীফ হুইপ পদে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসনের নূরুল ইসলাম ১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন তারেক রহমানের শাসনব্যবস্থায় আইনের শাসন হবে সর্বোচ্চ! বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার নির্বাচন কমিশন প্রকাশ করল গণভোটের চূড়ান্ত গেজেট সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা

সরকার পরিবর্তন ছাড়া কিছু বদলায়নি বিপ্লবে

bornomalanews
  • Update Time : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ২৯০ Time View

ছাত্র-জনতার বিপ্লবে সরকার পরিবর্তন ছাড়া অন্য কিছুই বদলায়নি বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, এক-এগারোর পর আওয়ামী লীগের বিরুদ্ধে থাকা সব মামলা যদি উঠে যেতে পারে, তাহলে এখন কেন বিএনপির মামলা উঠছে না। মিথ্যা মামলা দিয়ে প্রধান উপদেষ্টাকে অপমান করা হয়েছিল, এতে গোটা জাতি ক্ষুব্ধ হয়েছে। তাহলে আমাদের ওপর এত অত্যাচার-নির্যাতন ও মিথ্যা মামলা কেন আপনাদের বিবেচনায় আসছে না।

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে রোববার জাতীয় প্রেস ক্লাবে প্রচার দলের উদ্যোগে ‘দুর্যোগ প্রশমনে বিএনপির ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ দাবি করেন। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রচার দলের সহসভাপতি রুহুল আমিন। অনুষ্ঠানে বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বিএনপির কর্মকাণ্ডের ওপর একটি তথ্যচিত্র উপস্থাপন করা হয়।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আপনার (অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা) মিথ্যা মামলার ব্যাপারে যদি আমরা সমব্যথী হতে পারি, সোচ্চার হতে পারি, তাহলে আপনি দায়িত্ব নেওয়ার পরও আমাদের মামলাগুলো আগের মতোই আছে, আগের মতোই আদালতে যেতে হচ্ছে। এ কারণেই আমি বলেছি, সরকার বদলে গেছে কিন্তু তুমি-আমি একই আছি, যা ছিলাম আগে।

গয়েশ্বর বলেন, বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। মানুষের জন্য, অধিকারের জন্য দীর্ঘ ১৬ বছর যারা রক্ত দিয়েছে, গুম হয়েছে, সন্তান হারা হয়েছে, পিতৃহারা হয়েছে, মা হারা হয়েছে, তারা সব হারিয়েছে। মাঝখানে শেখ হাসিনা নেই। সব আগের মতোই আছে।আয়োজক সংগঠনের সভাপতি মাহফুজ কবির মুক্তার সভাপতিত্বে সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, যুগ্ম মহাসচিব আবদুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু প্রমুখ বক্তব্য দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102