মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের বিভিন্ন অঞ্চলে গরম আরও বাড়বে! ফুয়েল পাস বিডি অ্যাপের পাইলটিং কার্যক্রমে সম্প্রসারণ, আরও জেলা ও পেট্রোল পাম্প যুক্ত ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার খালেদা জিয়াকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদান, পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেলেন তারেক রহমান কৃষক ভালো থাকলে দেশের মানুষের ভাগ্য ভালো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান নববর্ষ ১৪৩৩ বরণে প্রস্তুত ছায়ানট, রমনার বটমূলে আয়োজন শুরু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের চার সিটি করপোরেশন এলাকায় বিশেষ হাম-রুবেলা টিকাদান শুরু মোবাইল অ্যাপভিত্তিক ফুয়েল পাস চালু, নিবন্ধন করবেন যেভাবে জাতীয় সংসদে পাস হলো ‘জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) আইন, ২০২৬’

নতুন বিতর্কে সালমান,বিগ বসের মঞ্চে গাধা!

bornomalanews
  • Update Time : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ২৮৫ Time View

কৃষ্ণসার হরিণ হত্যার ঘটনার জেরে বহুল আলোচিত লিউডের সালমান খান নতুন করে এবার জড়িয়েছেন গাধা বিতর্কে। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার লিখেছে, কয়েকদিন আগে শুরু হয়েছে সালমানের সঞ্চালনায় রিয়েলিটি শো ‘বিগ বস’। এই অনুষ্ঠানের এবারের সিজনের প্রথম পর্বে ‘বিগ বস’র ঘরে একটি গাধা নিয়ে আসা হয়।

এরপর ওই গাধাকে বিগ বসের ঘরের ১৯তম সদস্য হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয় এবং গাধাটির থাকার জন্য একটি জায়গা বরাদ্দ দেওয়া হয়। এমনকি শোয়ে অংশ নেওয়া কয়েকজন সদস্যকে গাধাটির সঙ্গে কথা বলতেও দেখা যায়। তবে বিষয়টি নিয়ে আপত্তি জানায় পেটা (পিপল ফর দ্য এথিকাল ট্রিটমেন্ট অব অ্যানিম্যালস) ইন্ডিয়া।প্রাণি অধিকার সংরক্ষণকারী এই সংস্থার পক্ষ থেকে সালমনকে বিষয়টি নিয়ে একটি চিঠি পাঠানো হয়। চিঠিতে ‘বিগ বস ১৮’র নিন্দা জানিয়ে অবিলম্বে গাধা ছেড়ে দেওয়ার জন্য সালমানের কাছে অনুরোধ জানানো হয়। স্বেচ্ছাসেবী সংস্থাটির অভিযোগ হল, মনোরঞ্জনের জন্য গাধার মত অবলা জীবকে ব্যবহার করা ঠিক নয়। পরে অবশ্য পেটা সোশাল মিডিয়ায় গাধাটিকে ছেড়ে দেওয়াও খবর জানিয়েছে।

 

এদিকে মহারাষ্ট্রের সাবেক মন্ত্রী বাবা সিদ্দিকী হত্যাকাণ্ডের ঘটনায় নেতার ঘনিষ্ঠজন বলিউডি নায়ক সালমান খান নিরাপত্তা ‘আতঙ্কে ভুগছেন’ বলে খবর পাওয়া গেছে। ‘বিগ বস’র শুটিংয়ের কাজও সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন নায়ক।

কারণ বাবা সিদ্দিকী হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার দুজন নিজেদেরকে যে সন্ত্রাসী গ্যাংয়ের সদস্য বলে দাবি করছে, সেই লরেন্স বিষ্ণোই দলের নিশানায় সালমান রয়েছেন। বিষ্ণোই সালমানকে বছরের পর বছর ধরে কেবল লাগাতার খুনের হুমকি দিয়েই চুপ থাকেনি, নায়কের বাড়ির সামনেও কয়েক মাস আগে গুলি ছুড়ে পালিয়েছে তার দলের লোকেরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102