বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম :
সংসদ সচিবালয়ে কেনাকাটায় অনিয়মের অভিযোগে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন দেশের বিভিন্ন অঞ্চলে গরম আরও বাড়বে! ফুয়েল পাস বিডি অ্যাপের পাইলটিং কার্যক্রমে সম্প্রসারণ, আরও জেলা ও পেট্রোল পাম্প যুক্ত ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার খালেদা জিয়াকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদান, পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেলেন তারেক রহমান কৃষক ভালো থাকলে দেশের মানুষের ভাগ্য ভালো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান নববর্ষ ১৪৩৩ বরণে প্রস্তুত ছায়ানট, রমনার বটমূলে আয়োজন শুরু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের চার সিটি করপোরেশন এলাকায় বিশেষ হাম-রুবেলা টিকাদান শুরু মোবাইল অ্যাপভিত্তিক ফুয়েল পাস চালু, নিবন্ধন করবেন যেভাবে

ভোটের দিন ঘোষণা মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডে

bornomalanews
  • Update Time : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ২৬৮ Time View

ভারতের মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। নভেম্বরেই হবে দুই রাজ্যে নির্বাচন। মহারাষ্ট্রে এক দফায় এবং ঝাড়খণ্ডে দুই দফায় হবে ভোট গ্রহণ।

মঙ্গলবার দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিকদের সঙ্গে বৈঠক শেষে নির্বাচনের দিন ঘোষণা করেছেন মুখ্য নির্বাচনী আধিকারিক রাজীব কুমার। এ দুই রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের ছয়টি বিধানসভা কেন্দ্রে ভোটের দিনও ঘোষণা করা হয়েছে। ১৩ নভেম্বর সেখানে রয়েছে ভোট গ্রহণ। উভয় রাজ্যে ভোট গণনা হবে ২৩ নভেম্বর। খবর এনডিটিভির।

রাজীব বলেন, ঝাড়খণ্ডে দুই দফায় ভোট হবে ১৩ এবং ২০ নভেম্বর। প্রথম দফায় ভোট হবে ৪৩টি বিধানসভা কেন্দ্রে। দ্বিতীয় দফায় ২০ নভেম্বর ঝাড়খণ্ডের ৩৮টি বিধানসভা আসনে ভোট গ্রহণ। অন্যদিকে, মহারাষ্ট্রের ২৮৮টি বিধানসভা আসনে এক দিনেই ভোট। ২০ নভেম্বর হবে ভোট গ্রহণ। ২৩ তারিখে ভোট গণনা হবে। ২২ অক্টোবর শুরু হবে মনোনয়নপত্র জমা। মনোনয়নপত্র জমা করার শেষ দিন ২৯ অক্টোবর।

এ ছাড়া ১৩ ও ২০ নভেম্বর দেশের ৪৮টি বিধানসভা কেন্দ্র এবং দুটি লোকসভা কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। পশ্চিমবঙ্গের বসিরহাট লোকসভা কেন্দ্রে উপনির্বাচনের দিন ঘোষণা করেনি কমিশন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102