মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের বিভিন্ন অঞ্চলে গরম আরও বাড়বে! ফুয়েল পাস বিডি অ্যাপের পাইলটিং কার্যক্রমে সম্প্রসারণ, আরও জেলা ও পেট্রোল পাম্প যুক্ত ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার খালেদা জিয়াকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদান, পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেলেন তারেক রহমান কৃষক ভালো থাকলে দেশের মানুষের ভাগ্য ভালো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান নববর্ষ ১৪৩৩ বরণে প্রস্তুত ছায়ানট, রমনার বটমূলে আয়োজন শুরু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের চার সিটি করপোরেশন এলাকায় বিশেষ হাম-রুবেলা টিকাদান শুরু মোবাইল অ্যাপভিত্তিক ফুয়েল পাস চালু, নিবন্ধন করবেন যেভাবে জাতীয় সংসদে পাস হলো ‘জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) আইন, ২০২৬’

আতিফ আসলাম ও তাহসান ঢাকায় একমঞ্চে গাইবেন

bornomalanews
  • Update Time : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ২৯৮ Time View

বাংলাদেশ ও পাকিস্তানের শিল্পীদের নিয়ে ‘ম্যাজিকাল নাইট ২.০’ শিরোনামের কনসার্ট আয়োজন করছে ট্রিপল টাইম কমিউনিকেশন। আগামী ২৯ নভেম্বর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে হবে এই কনসার্ট। এ আয়োজনের মূল আকর্ষণ পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম।

বুধবার (১৬ অক্টোবর) সামাজিকমাধ্যম ফেসবুক পেজে বাংলাদেশে আসার কথা জানিয়ে পোস্ট করেছেন আতিফ আসলাম। ম্যাজিকাল নাইটে তার সঙ্গে একই মঞ্চে গাইবেন বাংলাদেশের তাহসান রহমান খান।
আয়োজক প্রতিষ্ঠান ট্রিপল টাইম কমিউনিকেশনের ফেসবুক পেজে একটি ভিডিও দিয়ে তাহসানের অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এ কনসার্টে আরও পারফর্ম করবে ব্যান্ড কাকতাল। এ ছাড়া পাকিস্তানের আবদুল হান্নানেরও অংশ নেওয়ার কথা শোনা যাচ্ছে।
২৯ নভেম্বর বিকেল ৫টা থেকে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে শুরু হবে কনসার্টটি। দর্শকের জন্য গেট খুলে দেওয়া হবে বেলা ১টায়। শিগগিরই শুরু হবে অগ্রিম টিকিট বিক্রি, পাওয়া যাবে টিকেট টুমরো ওয়েবসাইটে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102