মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীকে জানানো হলো দেশের জ্বালানি নিরাপত্তার হালনাগাদ পরিস্থিতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলছে! মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে বাংলাদেশ থেকে পরিচালিত ১৭৬ ফ্লাইট বাতিল সংসদের চীফ হুইপ পদে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসনের নূরুল ইসলাম ১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন তারেক রহমানের শাসনব্যবস্থায় আইনের শাসন হবে সর্বোচ্চ! বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার নির্বাচন কমিশন প্রকাশ করল গণভোটের চূড়ান্ত গেজেট সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা

গ্রেপ্তার ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল

bornomalanews
  • Update Time : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ২৬৯ Time View

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ আতিকুল ইসলামকে রাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকা থেকে গ্রেপ্তার করেছে  মোহাম্মদপুর থানা পুলিশ।

বুধবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান। তিনি বলেন, মোহাম্মদপুর থানার একটি মামলায় অতিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।আতিকুল ইসলাম ২০১৯ সালের ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপনির্বাচনে প্রথমবারের মতো মেয়র হিসেবে নির্বাচিত হন।২০২০ সালের ১ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনে তিনি পুনরায় মেয়র নির্বাচিত হন। এর আগে ২০১৩-১৪ মেয়াদে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

 

প্রসঙ্গত, ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন। এরপর তাঁর মন্ত্রিসভার সদস্য, আওয়ামী লীগ সরকার আমলে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা ব্যক্তিবর্গ এবং দলটির অনেক নেতা আত্মগোপনে গেছেন।তাঁদের অনেকে দেশ ছেড়েছেন বলে খবর এসেছে। কেউ কেউ গ্রেপ্তার হয়েছেন ও হচ্ছেন। এখন পর্যন্ত অর্ধশতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।এর আগে সর্বশেষ গত সোমবার সন্ধ্যায় রাজধানীর নিউ ইস্কাটন এলাকা থেকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার সাবেক মন্ত্রী, নেতাদের অধিকাংশকেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে ছাত্র–জনতা নিহতের ঘটনায় দায়ের করা মামলায় আসামি করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102