মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের বিভিন্ন অঞ্চলে গরম আরও বাড়বে! ফুয়েল পাস বিডি অ্যাপের পাইলটিং কার্যক্রমে সম্প্রসারণ, আরও জেলা ও পেট্রোল পাম্প যুক্ত ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার খালেদা জিয়াকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদান, পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেলেন তারেক রহমান কৃষক ভালো থাকলে দেশের মানুষের ভাগ্য ভালো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান নববর্ষ ১৪৩৩ বরণে প্রস্তুত ছায়ানট, রমনার বটমূলে আয়োজন শুরু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের চার সিটি করপোরেশন এলাকায় বিশেষ হাম-রুবেলা টিকাদান শুরু মোবাইল অ্যাপভিত্তিক ফুয়েল পাস চালু, নিবন্ধন করবেন যেভাবে জাতীয় সংসদে পাস হলো ‘জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) আইন, ২০২৬’

ঢাকা ফোক ফেস্ট চার বছর পর আবারও ফিরছে

bornomalanews
  • Update Time : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ৩২১ Time View

গেল ৯ বছর ধরে এশিয়ার সবচেয়ে বড় লোকসংগীতের অনুষ্ঠান ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট’র আয়োজন করে আসছে সান ফাউন্ডেশন। তবে ২০১৯ সালে উৎসবের পঞ্চম আসরের পর এটি আর অনুষ্ঠিত হয়নি। ২০২০ সালে করোনা পরিস্থিতির জন্য হয়নি ফোক ফেস্ট। পরবর্তী দুই বছরেও হয়নি আন্তর্জাতিক এই লোকসংগীতের উৎসব।আশার কথা হলো, চার বছরের বিরতি কাটিয়ে বসতে যাচ্ছে লোক গানের আসর। বিষয়টি নিশ্চিত করেছে আয়োজকদের বেশ কয়টি সূত্র।জানা গেছে, এরই মধ্যে ফোক ফেস্ট নিয়ে বিভিন্ন পক্ষের সঙ্গে সান ফাউন্ডেশনের আলোচনা শুরু হয়েছে। শিল্পী বাছাই প্রক্রিয়াও চলছে। সাধারণত শীতকালেই বসে গানের উৎসবটি। সেই ভাবনা থেকে আসছে নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে ফোক ফেস্ট। বিগত বছরের মতো এবারও আর্মি স্টেডিয়ামেই উৎসবটি অনুষ্ঠিত হবে।নাম প্রকাশে অনিচ্ছুক সান ফাউন্ডেশনের এক কর্মকর্তা জানান, ‘স্পষ্ট করে দেওয়ার মতো কোনো তথ্য এই মুহূর্তে নেই। তবে আলোচনা চলছে যেন আবারও লোক গানের উৎসবটি ফিরিয়ে আনা যায়। সারাদেশের মানুষের কাছে খুবই জনপ্রিয় ছিল উৎসবটি। সবাই এটি উপভোগ করতে চান। সবকিছু অনুকূলে থাকলে আগের বছরগুলোর চেয়েও আরও জাঁকজমক করে এটি আয়োজনের চেষ্টা থাকবে। শিল্পী তালিকাতেও থাকবে চমক। বিশ্বের নানা দেশের শিল্পীরা অংশ নেবেন। চূড়ান্ত হলে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হবে।’উল্লেখ্য, ২০১৫ সাল থেকে অনুষ্ঠিত হওয়া এই উৎসবে এখন পর্যন্ত ১৭ দেশের ৫০০ জন শিল্পী অংশ নিয়েছেন। সর্বশেষ ২০১৯ সালের ১৪-১৬ নভেম্বর, তিনদিন ব্যাপী এই আয়োজনে সংগীত পরিবেশন করেন বাংলাদেশের শাহ আলম সরকার, শফিকুল ইসলাম, মালেক কাওয়াল, ফকির শাহাবুদ্দিন, কাজল দেওয়ান, চন্দনা মজুমদার, কামরুজ্জামান রাব্বিসহ অনেকে। বিদেশিদের মধ্যে ছিলেন শেভেনেবুরেবি (জর্জিয়া), হিনা নাসরুল্লাহ (পাকিস্তান), হাবিব কইটে অ্যান্ড বামাদা (মালি), সাত্তুমা (রাশিয়া), জুনুন (পাকিস্তান)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102