বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম :
সংসদ সচিবালয়ে কেনাকাটায় অনিয়মের অভিযোগে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন দেশের বিভিন্ন অঞ্চলে গরম আরও বাড়বে! ফুয়েল পাস বিডি অ্যাপের পাইলটিং কার্যক্রমে সম্প্রসারণ, আরও জেলা ও পেট্রোল পাম্প যুক্ত ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার খালেদা জিয়াকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদান, পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেলেন তারেক রহমান কৃষক ভালো থাকলে দেশের মানুষের ভাগ্য ভালো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান নববর্ষ ১৪৩৩ বরণে প্রস্তুত ছায়ানট, রমনার বটমূলে আয়োজন শুরু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের চার সিটি করপোরেশন এলাকায় বিশেষ হাম-রুবেলা টিকাদান শুরু মোবাইল অ্যাপভিত্তিক ফুয়েল পাস চালু, নিবন্ধন করবেন যেভাবে

যুদ্ধবিরতির আহ্বান ব্লিঙ্কেনের সিনওয়ারের মৃত্যুকে কাজে লাগিয়ে

bornomalanews
  • Update Time : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ২৯১ Time View

দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে আজ মঙ্গলবার বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। তিনি নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছেন, হামাস প্রধান ইয়াহিয়া সিনাওয়ারের মৃত্যুকে কাজে লাগিয়ে যেন হামাসের সঙ্গে তারা যুদ্ধবিরতিতে রাজি হন। এছাড়া গাজায় আরও ত্রাণ প্রবেশের সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

গত সপ্তাহে গাজার রাফার তেল সুলতান এলাকায় ইসরায়েলি সেনাদের হাতে প্রাণ হারান ইয়াহিয়া সিনওয়ার। এরপর থেকেই যুক্তরাষ্ট্র বলছে এখন যেহেতু সিনওয়ার আর নেই তাই ইসরায়েলের যুদ্ধবিরতির পথে এগোনো উচিত। যুক্তরাষ্ট্র দাবি করে আসছিল, যুদ্ধবিরতিতে সিনওয়ার সবচেয়ে বড় বাধা ছিলেন। তার কারণে যুদ্ধবিরতি করা যাচ্ছিল না।

এছাড়া লেবানন পরিস্থিতি নিয়েও মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নেতানিয়াহুর কথা হয়েছে।

এদিকে রাজনৈতিক বিশেষজ্ঞরা বলেছেন, ব্লিঙ্কেনের এই সফর থেকে ব্রেকথ্রু পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। ব্লিঙ্কেন এর আগেও একাধিকবার ইসরায়েলে এসেছিলেন এবং যুদ্ধবিরতির কথা বলেছিলেন। কিন্তু যুদ্ধাপরাধের অপরাধে অভিযুক্ত নেতানিয়াহু তার কথা শোনেননি। এরবদলে এক বছরের বেশি সময় ধরে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন তিনি। এতে করে ফিলিস্তিনের গাজা উপত্যকা একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

এছাড়া প্রাণ হারিয়েছেন ৪৩ হাজার ফিলিস্তিনি। যাদের বেশিরভাগই নারী ও শিশু। দখলদার ইসরায়েলের সেনাদের হামলায় আহত হয়েছেন আরও ১ লাখের বেশি মানুষ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102