বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম :
সংসদ সচিবালয়ে কেনাকাটায় অনিয়মের অভিযোগে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন দেশের বিভিন্ন অঞ্চলে গরম আরও বাড়বে! ফুয়েল পাস বিডি অ্যাপের পাইলটিং কার্যক্রমে সম্প্রসারণ, আরও জেলা ও পেট্রোল পাম্প যুক্ত ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার খালেদা জিয়াকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদান, পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেলেন তারেক রহমান কৃষক ভালো থাকলে দেশের মানুষের ভাগ্য ভালো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান নববর্ষ ১৪৩৩ বরণে প্রস্তুত ছায়ানট, রমনার বটমূলে আয়োজন শুরু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের চার সিটি করপোরেশন এলাকায় বিশেষ হাম-রুবেলা টিকাদান শুরু মোবাইল অ্যাপভিত্তিক ফুয়েল পাস চালু, নিবন্ধন করবেন যেভাবে

২ মাসে কোটি টাকার মাদক উদ্ধার, গ্রেফতার ৯৩ বাংলাদেশ-ভারত সীমান্তে

bornomalanews
  • Update Time : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ২৮২ Time View

বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সীমান্তে থেকে গত দু’মাসে অভিযান চালিয়ে ১ কোটি ২৭ লাখ রূপির বেআইনি মাদক উদ্ধার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এসময় গ্রেফতার করা হয়েছে ৯৩ জন চোরাকারবারিকে।

মঙ্গলবার (২২ অক্টোবর) বিএসএফের দেওয়া তথ্য অনুযায়ী, বিএসএফ, স্থানীয় পুলিশ ও গোয়েন্দা সংস্থার সহযোগিতায় সীমান্ত অঞ্চলে নিয়মিত তল্লাশি অভিযান চালানো হচ্ছে। দক্ষিণবঙ্গ সীমান্তের বিএসএফ ভারত-বাংলাদেশ সীমান্তে মাদক চোরাচালানকারীদের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে।এর ফলে গত দুই মাসে ১ কোটি ২৭ লাখ রূপির ফেনসিডিল, ৩৫০ কেজি গাঁজা এবং বিপুল পরিমাণ নিষিদ্ধ ওষুধ জব্দ করা হয়েছে।

এর মধ্যে গত ৯ সেপ্টেম্বর মুর্শিদাবাদ জেলায় বিএসএফের ৮৬ ব্যাটালিয়নের মরুটিয়া পুলিশের সহযোগিতায় ১৩ হাজার ৬০২ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

এছাড়াও, গত দুই মাসে অভিযান চালিয়ে ৭৪ জন ভারতীয় ও ১৯ জন বাংলাদেশি চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে।বিএসএফের দক্ষিণবঙ্গ সীমান্তের জনসংযোগ কর্মকর্তা এন কে পাণ্ডে জানিয়েছেন, বিএসএফ সক্রিয়ভাবে ভারত-বাংলাদেশ সীমান্ত এবং আশপাশের এলাকাগুলো পর্যবেক্ষণ করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102