বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
সংসদ সচিবালয়ে কেনাকাটায় অনিয়মের অভিযোগে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন দেশের বিভিন্ন অঞ্চলে গরম আরও বাড়বে! ফুয়েল পাস বিডি অ্যাপের পাইলটিং কার্যক্রমে সম্প্রসারণ, আরও জেলা ও পেট্রোল পাম্প যুক্ত ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার খালেদা জিয়াকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদান, পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেলেন তারেক রহমান কৃষক ভালো থাকলে দেশের মানুষের ভাগ্য ভালো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান নববর্ষ ১৪৩৩ বরণে প্রস্তুত ছায়ানট, রমনার বটমূলে আয়োজন শুরু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের চার সিটি করপোরেশন এলাকায় বিশেষ হাম-রুবেলা টিকাদান শুরু মোবাইল অ্যাপভিত্তিক ফুয়েল পাস চালু, নিবন্ধন করবেন যেভাবে

পশ্চিমবঙ্গের মানুষ ‘দানা’ আতঙ্কে প্রহর গুনছে

bornomalanews
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ২৬৭ Time View

আতঙ্কের প্রহর গোনা শুরু হয়েছে। বর্তমানে স্থলভাগ থেকে প্রায় ৬০০ কিলোমিটার দূরে রয়েছে ঘূর্ণিঝড় ‘দানা’। শক্তিশালী এই ঝড়ের ভয়ে সিঁটিয়ে রয়েছে পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলের মানুষ। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) মধ্যরাতে পশ্চিমবঙ্গ-উড়িষ্যা উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়টি।

ঝড়ের আগমনী বার্তায় বুধবার সকাল থেকে মুখভার কলকাতাসহ রাজ্যের বেশ কিছু জেলার। ‘দানা’র প্রভাবে এদিন সকাল থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত শুরু হয়েছে।আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বুধবার সন্ধ্যা থেকে পশ্চিমবঙ্গের দুই মেদিনীপুর ও দুই ২৪ পরগনায় হালকা ও মাঝারি বৃষ্টিপাত হবে। বৃহস্পতিবার ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনায়। একইভাবে ২৫ অক্টোবর সংশ্লিষ্ট জেলাগুলোর পাশাপাশি ভারী থেকে অতিভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি ও উত্তর ২৪ পরগনায়।

কলকাতায় এরই মধ্যে জারি করা হয়েছে কমলা সতর্কতা। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কলকাতা লাগোয়া গঙ্গা বক্ষে রিভার ট্রাফিক পুলিশের মাইকিংশুরু হয়েছে।

এছাড়া নদী তীরবর্তী অঞ্চলে পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও চলছে মাইকিং। নদীর ধারে বসবাসকারীদের অন্যত্র সরে যাওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে।

সবচেয়ে বেশি দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার কথা বৃহস্পতিবার। ওই দিন রাত ৮টা থেকে শিয়ালদহ থেকে কোনো ট্রেন চলবে না। বন্ধ থাকবে ফেরি সার্ভিসও।‘দানা’ মোকাবিলায় প্রস্তুত রয়েছে রাজ্য সরকার। এরই মধ্যে সব উপকূলীয় অঞ্চলে পৌঁছেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। উপকূলীয় অঞ্চলে ঘুরতে যাওয়া পর্যটকদের বাড়িতে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে। সতর্ক রয়েছে প্রশাসন, খোলা হয়েছে কন্ট্রোল রুম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102