বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
সংসদ সচিবালয়ে কেনাকাটায় অনিয়মের অভিযোগে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন দেশের বিভিন্ন অঞ্চলে গরম আরও বাড়বে! ফুয়েল পাস বিডি অ্যাপের পাইলটিং কার্যক্রমে সম্প্রসারণ, আরও জেলা ও পেট্রোল পাম্প যুক্ত ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার খালেদা জিয়াকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদান, পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেলেন তারেক রহমান কৃষক ভালো থাকলে দেশের মানুষের ভাগ্য ভালো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান নববর্ষ ১৪৩৩ বরণে প্রস্তুত ছায়ানট, রমনার বটমূলে আয়োজন শুরু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের চার সিটি করপোরেশন এলাকায় বিশেষ হাম-রুবেলা টিকাদান শুরু মোবাইল অ্যাপভিত্তিক ফুয়েল পাস চালু, নিবন্ধন করবেন যেভাবে

বাংলাদেশের অসাধারণ রাষ্ট্রদূত হবেন মুশফিকুল ফজল: ড্যানিলয়েচ

bornomalanews
  • Update Time : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ২৯৬ Time View

বহির্বিশ্বে জুলাই গণ-অভ্যুত্থানের কথা তুলে ধরতে মুশফিকুল ফজল আনসারীকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়টি অন্তর্বর্তী সরকারের চমৎকার সিদ্ধান্ত বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক উপ-রাষ্ট্রদূত জন ড্যানিলয়েচ।

তিনি বলেন, মুশফিক বাংলাদেশের জন্য অসাধারণ রাষ্ট্র দূত হবেন।

মঙ্গলবার (২২ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে তিনি এ কথা লিখেছেন।

জন ড্যানিলয়েচ লিখেছেন, তিনি (মুশফিক) বাংলাদেশের জন্য একজন অসাধারণ রাষ্ট্রদূত হবেন এবং বাংলাদেশের সাম্প্রতিক পরিবর্তনগুলো নিয়ে অভিজ্ঞতা তুলে ধরতে পারবেন।আন্তর্জাতিক পরিমণ্ডলে এই মুহূর্তে বাংলাদেশের জুলাই বিপ্লবের গল্প তুলে ধরার জন্য মুশফিককে উপযুক্ত ব্যক্তি উল্লেখ করে যুক্তরাষ্ট্রের সাবেক এই কূটনীতিক লিখেছেন, আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের সাম্প্রতিক ঘটে যাওয়া জুলাই বিপ্লবের ঘটনা এবং মানুষের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর জন্য মুশফিক এরই মধ্যে তার দক্ষতার পরিচয় দিয়েছেন। প্রথা ভেঙে কাজ করার মতো এমন কূটনীতিক বাংলাদেশে এই মুহূর্তে প্রয়োজন।তবে রাইট টু ফ্রিডম থেকে আমরা তাকে হারাবো, এজন্য কষ্ট লাগছে। মুশফিকের ভবিষ্যতের জন্য শুভকামনা জানান জন ড্যানিলয়েচ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102